Class X Life science Chapter 1 Mock test WBBSE | দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় মক টেস্ট । জীবজগতে নিয়ন্ত্রন ও সমন্নয় | Practice problem

Class IX Life science Practice problem Chapter 1 Mock test WBBSE | নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় মক টেস্ট । জীবজগতে নিয়ন্ত্রন ও সমন্নয়

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন ও মক টেস্ট আজকের পর্বে আমরা আলোচনা করব। আজকের মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের এই অনলাইন মক টেস্ট এ মোট 26 টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে। এর পরবর্তীতে আমরা আরও আটটি মকটেস্ট এই অধ্যায়ের আনবো। এটা class X life science chapter 1 Wbbse online mock test part 1/9 । এই ক্লাস টেন জীবন বিজ্ঞানের মকটেস্ট টি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

Class X Life science Chapter 1 Mock test WBBSE


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় মক টেস্ট

Class 10 wbbse life science practice problem


1 পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতা কে বলে-
উপযোজন
উদ্দীপক
সংবেদনশীলতা
আত্তীকরণ
জীবের সাড়া প্রদানের ক্ষমতা হলো সংবেদনশীলতা
2 উদ্দীপক হলো এক ধরনের
সংবেদন
প্রত্যক্ষণ
সাড়া
শক্তি
উদ্দীপক হলো এক ধরনের শক্তি।
3 উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন কে কি বলে?
ট্রপিক চলন
ট্যাকটিক চলন
ন্যাস্টিক চলন
কেমোট্যাক্সিস
উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন কে ন্যাস্টিক চলন বলে।
4 একটি অভ্যন্তরীণ উদ্দীপক উদাহরণ দাও।
কোষের রসস্ফীতি জনিত চাপের পরিবর্তন
আলোর তীব্রতার পরিবর্তন
অভিকর্ষ
স্পর্শ
রসস্ফীতি জনিত চাপের পরিবর্তন হলো একটি অভ্যন্তরীণ উদ্দীপক।
5 জগদীশচন্দ্র বসু বনচাঁড়াল ছাড়া অপর কোন উদ্ভিদ নিয়ে কাজ করেন?
লজ্জাবতী
সূর্যমুখী
টিউলিপ
কোনোটিই নয়
জগদীশচন্দ্র বসু বনচাঁড়াল ছাড়া অপর লজ্জাবতী উদ্ভিদ নিয়ে কাজ করেন।
6 দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন কি ধরনের চলন?
ন্যাস্টিক চলন
ট্যাকটিক চলন
ট্রপিক চলন
প্রকরণ চলন
দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন এক প্রকার ন্যাস্টিক চলন।
7 অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়?
হাইড্রোট্রপিক চলন
জিওট্রপিক চলন
ফটোট্রপিক চলন
কেমোট্রপিক চলন
অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে জিওট্রপিক চলন বলে।
8 বহিঃস্থ উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন কে কি বলে?
প্রকরণ চলন
ন্যাস্টিক চলন
ট্রপিক চলন
ট্যাকটিক চলন
বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে ট্যাকটিক চলন হয়।
9 সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলন কে কি বলে?
হাইড্রোট্রপিক চলন
কেমোট্রপিক চলন
জিওট্রপিক চলন
ফটোট্রপিক চলন
সূর্যালোকের দ্বারা প্রভাবিত ফটোট্রপিক চলন।
10 আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ এর স্থান পরিবর্তনকে কি বলে?
ফটোনাস্টিক
ফটোট্রপিক
স্বতঃস্ফূর্ত চলন
ফটোট্যাকটিক চলন
ফটোট্যাকটিক চলন হলো প্রভাবে সমগ্র উদ্ভিদ এর স্থান পরিবর্তন।
11 উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলা হয়?
ট্রপিক চলন
ট্যাকটিক চলন
ন্যাস্টিক চলন
পরিচলন
উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ট্রপিক চলন বলে।
12 উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয়-
ট্যাকটিক চলন
ট্রপিক চলন
ন্যাস্টিক চলন
অটোনমিক চলন
ট্রপিক চলন উদ্ভিদের বক্রচলন যা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়।
13 সূর্যশিশির উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গ কে ঘিরে ফেলে খাদ্য রূপে গ্রহণ হ-
সিসমোন্যাস্টিক চলন
ফটোন্যাস্টিক চলন
থার্মোন্যাস্টিক চলন
কেমোন্যাস্টিক চলন
কেমোন্যাস্টিক চলন এর পতঙ্গভুক উদ্ভিদ খাদ্য রূপে গ্রহণ করে।
14 লজ্জাবতী লতাকে স্পর্শ করলে কোন চলন এর জন্য পাতাগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়?
নিকটি ন্যাস্টিক চলন
হাইপোন্যাস্টিক চলন
থার্মো ন্যাস্টিক চলন
সিসমোন্যাস্টিক চলন
সিসমোন্যাস্টিক চলন এর জন্য লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুড়ে যায়।
15 জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয় - এটি কোন প্রকার চলন?
ফটোনাস্টিক চলন
কেমোন্যাস্টিক চলন
থার্মোন্যাস্টিক চলন
সিসমোন্যাস্টিক চলন
ফটোনাস্টিক চলন এর জন্য জুঁই ফুলের পাপড়ি রাত্রিবেলায় প্রস্ফুটিত হয়।
16 উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পায় এটি একপ্রকার -
ফটোট্রপিক চলন
কেমোন্যাস্টিক চলন
থার্মোন্যাস্টিক চলন
সিসমোন্যাস্টিক চলন
উদ্ভিদ কান্ড আলোর দিকে বৃদ্ধি পায় এটি একপ্রকার ফটোট্রপিক চলন।
17 পতঙ্গভুক উদ্ভিদের চলন হলো-
কেমোন্যাস্টিক চলন
ট্যাকটিক চলন
কেমোট্রপিক চলন
কোনোটিই নয়
পতঙ্গভুক উদ্ভিদের চলন হল কেমোন্যাস্টিক চলন।
18 নিচের যে জীবটি গমনে সক্ষম তা হল-
মিউকর
ইস্ট
পেনিসিলিয়াম
ক্ল্যামাইডোমোনাস
ক্ল্যামাইডোমোনাস গমনে সক্ষম।
19 বনচাঁড়াল এর পার্শ্বপত্রে দেখা যায়
জিওট্রপিক চলন
ফটোন্যাস্টিক চলন
প্রকরণ চলন
সিসমোন্যাস্টিক চলন
বনচাঁড়াল এর পার্শ্ব পত্রের প্রকরণ চলন দেখা যায়।
20 টিউলিপ ফুলের উন্মচোন হল একপ্রকার-
ফটো ন্যাস্টিক চলন
থার্মোন্যাস্টিক চলন
নিকটিন্যাস্টিক চলন
কেমোন্যাস্টিক চলন
টিউলিপ ফুলের উন্মোচন একপ্রকার থার্মোন্যাস্টিক চলন।
21 পারিপার্শ্বিকের যে কারণ এর প্রভাবে জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলা হয়-
উত্তেজিত
সাড়া
উদ্দীপক
কারক
উদ্দীপকের প্রভাবে জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
22 সংবেদনশীলতা দেখা যায়-
কেবল প্রাণীতে
কেবল উদ্ভিদে
উদ্ভিদ ও প্রাণী উভয়েই
এদের কোনোটিই নয়
23 উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানী হলেন-
ডক্টর সিভি রমন
এডওয়ার্ড জেনার
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
আচার্য জগদীশচন্দ্র বসু
উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার এর সঙ্গে যুক্ত ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু।
24 উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্র টি হল-
কেস্কোগ্রাফ
আর্ক মিটার
সিসমোগ্রাফ
হাইগ্রোমিটার
উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্র টি হল কেস্কোগ্রাফ।
25 কেস্কোগ্রাফ যন্ত্র নিয়ে কাজ করেছিলেন-
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস
জগদীশচন্দ্র বসু
প্রফুল্লচন্দ্র রায়
নিউটন
কেস্কোগ্রাফ যন্ত্র নিয়ে কাজ করেছিলেন জগদীশচন্দ্র বসু।
26 নিচের যে জীবনের সামগ্রিক চলন দেখা যায় তা হল-
মিউকর
ভলভক্স
মিক্সোমাইসিটিস
বনচাঁড়াল
ভলভক্স- এ সামগ্রিক চলন দেখা যায়।

১. বাহ্যিক উদ্দীপক-এর দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে [আবিষ্ট বক্র চলন] বলা হয়। ২. ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিড-এর প্রভাবে ডিম্বাণুর দিকে চলনকে বলা হয় [কেমোট্যাকটিক চলন]। ৩. আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের [সংবেদনশীলতা] ধর্মটি প্রমাণ করেন।

৪. ন্যাস্টিক চলন উদ্দীপকের [গতিপথ] দ্বারা সংঘটিত হয়। ৫. বনচাঁড়াল-এর পার্শ্ব ফলকে যে চলন দেখায় তার নাম [প্রকরণ]। ৬. লজ্জাবতী গাছের পাতায় আঙুল ছোঁয়ালে সেটি মুড়ে যায় এটি এক প্রকার [সিসমোন্যাস্টিক] চলন।

৭. সুন্দরবনের লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল-এর [প্রতিকূল অভিকর্ষবর্তী] চলন লক্ষ করা যায়। ৮. উদ্ভিদের মূল আলোকরশ্মির বিপরীত দিকে সঞ্চালিত হলে তাকে বলে [প্রতিকূল আলোকবর্তী চলন]। ৯. ফ্লোরিজেন হল একটি [প্রকল্পিত] হরমোন।

১০. একপ্রকার নাইট্রোজেনঘটিত জৈব হরমোনের উদাহরণ হল [অক্সিন]। ১১. উদ্ভিদের মূল [কম] অক্সিন-এ অনুভূতিশীল। ১২. জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম হল [জিব্বেরেলিক অ্যাসিড]।

১৩. [জিব্বেরেলিন] হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। ১৪. ডাবের জলে [সাইটোকাইনিন] হরমোন পাওয়া যায়। ১৫. নিষেক ছাড়া ফল উৎপাদন হলে তাকে বলে [পার্থেনোকার্পি]।

১৬. কৃত্রিম অক্সিন-এর উদাহরণ হল [2, 4-D] যা আগাছা নাশক। ১৭. লালাগ্রন্থি হল একটি [বহিঃক্ষরা / সনাল] গ্রন্থি। ১৮. টেস্টোস্টেরন শুক্রাশয়ের [লেডিগ-এর অন্তরকোশ] থেকে উৎপন্ন হয়।

১৯. প্রভু গ্রন্থি বলা হয় [পিটুইটারি] কে। ২০. পিটুইটারি অগ্রভাগকে [অ্যাডিনোহাইপোফাইসিস] বলা হয়। ২১. আয়োডিনের অভাবে [থাইরক্সিন] হরমোন সংশ্লেষ ব্যাহত হয়।

২২. [ইস্ট্রোজেন] হরমোন স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল তৈরিতে সাহায্য করে। ২৩. [ইনসুলিন] হরমোনকে অ্যান্টি ডায়াবেটিস হরমোন বলা হয়। ২৪. ইনসুলিন ক্ষরিত না হলে [মধুমেহ] রোগ দেখা দেয়।

২৫. [অ্যাড্রেনালিন] হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়। ২৬. [টেস্টোস্টেরন] হরমোনের প্রভাবে পুরুষ দেহে দাড়ি-গোঁফ গজায়। ২৭. পিটুইটারি গ্রন্থির ক্ষরণ সরাসরি নিয়ন্ত্রণ করে [হাইপোথ্যালামাস]।

২৮. পশ্চাদ্‌ পিটুইটারি থেকে ক্ষরিত একটি হরমোনের উদাহরণ হল [ভেসোপ্রেসিন]। ২৯. যেসমস্ত নিউরোন গ্রাহক কোশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদের বলা হয় [সংজ্ঞাবহ নিউরোন]। ৩০. যেসমস্ত নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে উদ্দীপনা নিয়ে যায় তাদের বলা হয় [আজ্ঞাবহ নিউরোন]।

৩১. মানবদেহে করোটিক স্নায়ু হল [12 জোড়া]। ৩২. [নিউরোগ্লিয়া] স্নায়ুতন্ত্রের ধারক হিসেবে কাজ করে। ৩৩. প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং [তাৎক্ষণিক]।

৩৪. দুটি নিউরোনের সংযোগস্থলকে বলা হয় [সাইন্যাপস]। ৩৫. গান গাওয়া একটি [অর্জিত] প্রতিবর্ত-এর উদাহরণ। ৩৬. মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে [উপযোজন] বলে।

৩৭. অন্ধকারে দেখতে সাহায্য করে [রড কোশ]। ৩৮. মায়োপিয়া রোগের ক্ষেত্রে [অবতল] লেন্স ব্যবহার করে ত্রুটি দূর করা হয়。 ৩৯. Highপারমেট্রোপিয়া রোগের ক্ষেত্রে [উত্তল লেন্স] ব্যবহার করে ত্রুটি দূর করা হয়।

৪০. স্নায়ুকোশ বিভাজিত হয় না কারণ [সেন্ট্রোজোম] নিষ্ক্রিয়। ৪১. অ্যামিবার গমন অঙ্গের নাম [সিউডোপোডিয়া / ক্ষণপদ]। ৪২. ইউগ্লিনার গমন অঙ্গের নাম [ফ্ল্যাজেলা]।

৪৩. প্যারামেসিয়াম গমন অঙ্গটি হল [সিলিয়া]। ৪৪. ওড়ার জন্য পাখির [অগ্রপদ] ডানায় রূপান্তরিত। ৪৫. গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ হল [ক্ল্যামাইডোমোনাস]।

৪৬. একটি এক্সটেনসর পেশির উদাহরণ হল [ট্রাইসেপস পেশি]। ৪৭. একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হল [বাইসেপস পেশি]।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায়ের অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করতে পারো।
Please Comment , Your Comment is Very Important to Us.