অধ্যায় আলো : ক্লাস সেভেন 100% কমন প্রশ্ন উত্তর | সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান | Class 7 Science Light question answer | আলো ক্লাস সেভেন

সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান | আলো ক্লাস সেভেন | class 7 light notes wbbse class 7 | light chapter pdf | Class 7 Science Light question answer

আলো ক্লাস সেভেন: আজকে আমরা সপ্তম শ্রেণীর আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অন্তর্গত বিষয়গুলি হলো বিগত বছরের এই আলো ক্লাস সেভেন এর অধ্যায় থেকে আসা 100 টিরও প্রশ্ন উত্তর, বিকল্প ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি।

সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান | ক্লাস সেভেন অধ্যায় আলো প্রশ্ন উত্তর | Class 7 Science Chapter 2 Light question answer


চিত্র: আলো ক্লাস সেভেন

প্রাত্যহিক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা

1. দিনের বেলায় জিনিসপত্র দেখতে পেলেও রাত্রিবেলায় অন্ধকারে দেখা যায় না কেন?

উত্তর: জিনিসপত্র দেখা আর পিছনের বিজ্ঞানটা আমাদের প্রথমে জানতে হবে তাহলেই এই প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারবো। আলো যখন কোন বস্তুর উপরে পড়ে তখন, আলো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। এবং এই আলোর জন্যই দর্শনের অনুভূতি জাগে। রাত্রিবেলায় আলো না থাকায় প্রতিফলনের ঘটনাও ঘটে না। তাই দিনের বেলায় জিনিসপত্র দেখতে পেলেও রাত্রিবেলায় অন্ধকারে দেখা যায় না।

2. রাত্রিবেলায় জিনিসপত্রগুলো কে দেখতে চাইলে কি করতে হয়?

উত্তর: রাত্রিবেলায় জিনিসপত্র কে দেখতে চাইলে বস্তুর উপর আলো ফেলতে হয়। তখন ওই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। ফলে জিনিসপত্র গুলোকে আমরা দেখতে পাই।

3. নিচের সরণিটা পূরণ করো । ঠিক স্থানে ✓ চিহ্ন দাও।

বস্তুসপ্রভঅপ্রভ
কেরোসিন লম্ফ
পেন
জামার বোতাম
জলন্ত মোমবাতি
জোনাকি
ছাতা
তারা
চশমা
সূর্য
চাঁদ


আলো ক্লাস সেভেন প্রশ্ন উত্তর | Class VII light chapter

3. বিন্দু আলোক উৎস কাকে বলে?

উত্তর:আলোক উৎস যদি আকারে খুব ছোটো হয় তাকে বিন্দু আলোক উৎস বলা হায়। অত্যন্ত ক্ষুদ্র আলোক উৎস কে বোঝানোর জন্য বিন্দু আলোক উৎস কথাটি ব্যবহার করা হয়।

আরও পড় : সপ্তম শ্রেণী চুম্বক [ Magnet ] মক টেস্ট

        সাধারণত কোন কার্ডবোর্ডের ছিদ্র করে তার পিছন দিকে টর্চ জ্বালালে তা বিন্দু উৎস হিসেবে কাজ করলেও বিশুদ্ধ অর্থে তা বিন্দু উৎস নয়।

4. বিস্তৃত আলোক উৎস কাকে বলে উদাহরণ দাও।

উত্তর: বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎস কে বিস্তৃত আলোক উৎস বলে। যেমন: টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি।

5. আলোর চলাচলের উপর নির্ভর করে কোন বস্তু বা মাধ্যমকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উত্তর: আলোর চলাচলের উপর নির্ভর করে কোন বস্তু বা মাধ্যমকে তিন ভাগে ভাগ করা হয়। যথা:

  • স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম।
  • অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম।
  • ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম।

6. স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও

উত্তর: যে বস্তু বা মাধ্যমের মধ্য দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে, স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। যেমন: বায়ু, স্বচ্ছ কাঁচ ইত্যাদি।

7. অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তর: যেসব বস্তুর মধ্য দিয়ে আলোর একেবারেই চলাচল করতে পারে না, তাদের অস্বচ্ছ বস্তুর বা অস্বচ্ছ মাধ্যম বলে। যেমন: কাঠ দেওয়াল লোহা ইত্যাদি।

8. ঈসৎ স্বচ্ছ বস্তু বা ঈসৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে?  উদাহরণ দাও।

উত্তর: যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারেনা, সেই সমস্ত বস্তু বা মাধ্যমকে ঈসৎ স্বচ্ছ বস্তু বা ঈসৎ স্বচ্ছ মাধ্যম বলে।

আরও পড়ুনঃ | সপ্তম শ্রেণী পরিবেশ মডেল অ্যাক্টিভিটি  পার্ট 8 (৮) New 50 Mark | Class 7 Science Poribesh part 8 model activity task 50 mark

9. মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে? উদাহরণ দাও।

উত্তর: হ্যা, কোন মাধ্যম ছাড়াই আলো চলাচল করতে পারে। 

▣ সূর্য ও পৃথিবীর মধ্যে একটা বিরাট অংশে কোন মাধ্যম থাকে না। তবুও প্রতিদিন সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছায়।

আলোর সরলরৈখিক গতি


10. আলো কি বক্র পথে চলাচল করতে পারে? উত্তরের স্বপক্ষে পরীক্ষামূলক একটি যুক্তি দাও।

উত্তর: না, একটি ফাঁপা সোজা পাইপের ভিতর দিয়ে যে কোন আলোক উৎসের দিকে তাকালে সেই আলো দেখতে পাওয়া যায়। কিন্তু ওই পাইপটিকে বাকালে আলোক উৎস কে আর দেখতে পাওয়া যায় না। এমনটা ঘটার কারণ হলো আলো বাঁকা পথে চলাচল করতে পারে না।

11. আলোক রশ্মী (Ray of light) কাকে বলে?

উত্তর: আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয়, তাকে আলোক রশ্মি বলে।

12. আলোক রশ্মিগুচ্ছ কি?

উত্তর: একসঙ্গে অসংখ্য আলোক রশ্মী কে আলোকরশ্মি গুচ্ছ বা beam of light বলে।

13. আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার ও কি কি?

উত্তর: আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার। যথা:

  • সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ
  • অপসারী আলোকরশ্মি গুচ্ছ
  • অভিসারী আলোকরশ্মি গুচ্ছ

প্রচ্ছায়া ও উপচ্ছায়া

14. প্রচ্ছায়া কাকে বলে?

উত্তর:  আলোক উৎসের সামনে কোন অস্বচ্ছ বস্তুর রাখলে পর্দায় যে গারো অন্ধকার সৃষ্টি হয়, ছায়া বা প্রচ্ছায়া বলে।

15. উপচ্ছায়া কাকে বলে?

উত্তর: প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে।

16. কোন ধরনের আলোক উৎসের ক্ষেত্রে উপচ্ছায়া সৃষ্টি হয় না?

উত্তর: বিন্দু আলোক উৎস।

17. আলোর ধর্ম লেখ।

উত্তর: আলো সরল রেখায় চলাচল করে।

18. আলো _______ চলাচল করে।

উত্তর: সরল রেখায়।

19. আলোক উৎস যদি _______ হয় , তখন শুধু ছায়া গঠিত হয়।

উত্তর: বিন্দু আলোক উৎস

20. আলোক উৎস _____ হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটোই গঠিত হয়।

উত্তর: বিস্তৃত আলোক উৎস

21. আলো ______ গমন করে বলেই বস্তুর ছায়া গঠিত হয়।

উত্তর: সরল রেখায়।

সূচিছিদ্র ক্যামেরা

22. সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর _____ গঠিত হয়।

উত্তর: প্রতিকৃতি।

23. সূচিছিদ্র ক্যামেরার বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়- উক্তিটি সত্য না মিথ্যা?

উত্তর: মিথ্যা, সুচিত্র ক্যামেরার আসলে বস্তুর প্রতিকৃতি গঠিত হয়।

24. নিচের ঘটনাগুলির ক্ষেত্রে হাতের ছায়ার কি পরিবর্তন ঘটবে লেখ।

  • 1. হাতকে আলোক উৎসের কাছে দিয়ে গেলে।
  • 2. হাতকে পর্দার কাছে নিয়ে গেলে।
  • 3. আলোক উৎসকে হাতের কাছ থেকে দূরে সরালে।
  • 4. আলোক উৎস টাকে হাতের কাছে আনতে থাকলে।

উত্তর: 

1. হাতকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়া ক্রমশ বড় হতে থাকবে।
2. হাত কি পর্দার কাছে নিয়ে গেলে ছায়া ক্রমশ ছোট হবে এবং পর্দা স্পর্শ করা ঠিক আগের মুহূর্তে ছায়ার দৈর্ঘ্য ও হাতের দৈর্ঘ্য সমান হয়ে যাবে।
3. আলোক উৎস কে হাতের কাজ থেকে দূরে সরালে ছায়া ক্রমশ ছোট হতে থাকবে।
4. আলোক উৎস কি হাতের কাছে আনতে থাকলে তা ক্রমশ বড় হবে।

24. প্রচ্ছায়া ও উপচ্ছায়ার পার্থক্য

প্রচ্ছায়া বা ছায়া উপচ্ছায়া
1. বিন্দু আলোক উৎস এর ক্ষেত্রে প্রচ্ছায়া সৃষ্টি হয়। 1. বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে উপচ্ছায়া সৃষ্টি হয়।
2. ছায়া গাঢ় অন্ধকার অঞ্চল। 2. উপচ্ছায়া আবছা অন্ধকার অঞ্চল।
3. কেবলমাত্র প্রচ্ছায়া সৃষ্টি হতে পারে। 3. কেবলমাত্র উপচ্ছায়া সৃষ্টি হতে পারে না।
4. প্রচ্ছায়া অংশে আলো একেবারেই প্রবেশ করতে পারে না। 4. উপচ্ছায়া অংশে আলোক উৎসের কিছু অংশ প্রবেশ করার সুযোগ পায়।

সূচিছিদ্র ক্যামেরা

25. সূচিছিদ্র ক্যামেরার গঠন ও কার্যপ্রণালী লেখ।

উত্তর: সূচিছিদ্র ক্যামেরার গঠন: জুতোর বাক্সের মতো একটি কার্ডবোর্ড এর বাক্স নাও। নিচের চিত্রের ন্যায় বাক্সটির এক দিকের দেয়ালে একটি সুচ বা পেরেক দিয়ে ছোট ছিদ্র করো। বাক্সের ঠিক উলটো দিকের দেয়াল কেটে বাদ দিয়ে সেখানে ট্রেসিং পেপার বা ঘষা কাচ দিয়ে একটি দেওয়াল বানাও।

সূচিছিদ্র ক্যামেরা

     সূচিছিদ্র ক্যামেরার কার্যপ্রণালী: এবার অন্ধকার ঘরে গিয়ে বাক্সের দেওয়ালের ওই ছিদ্রের কাছে একটি জ্বলন্ত মোমবাতির শিখা ধরো। আলো সরল রেখায় চলাচল করে তাই এই সূক্ষ্ম ছিদ্র বিন্দু আলোক উৎসের মত আচরণ করবে। তাই ঘষা কাঁচ বা ট্রেসিং পেপার এর উপর মোমবাতি শিখার উল্টো প্রতিকৃতি সৃষ্টি হবে।

26. সূচিছিদ্র ক্যামেরা নিম্নলিখিত ক্ষেত্রে কি ঘটবে লেখ।
1. শিখাকে ছিদ্রের কাছে আনলে
2. শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে
3. যদি ছিদ্র ও পর্দার দূরত্ব কমায়
4. ছিদ্রকে বড় করলে

উত্তর:
1. শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হবে।
2. শিখা ও সূর্যের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃতি তত বড় হবে।
3. সিদ্র পর্দার দূরত্ব কম হলে প্রতিকৃতি ছোট হবে।
4. ছিদ্রকে বড় করলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে।

27. ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়?

উত্তর: দুপুরবেলায় অর্থাৎ যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়।

28. ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হয়?

উত্তর: সকাল ও বিকেল বেলায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়।

আলোর প্রতিফলন | সপ্তম শ্রেণি | পরিবেশ বিজ্ঞান

29. আলোর প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: আলোক রশ্মীগুচ্ছ যখন কোন চকচকে অথবা অমসৃণ তলের উপর আপতিত হয়, তখন সেই আলোক রশ্মীগুচ্ছ একই দিকে অথবা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকেই আলোর প্রতিফলন reflection of light বলে। 

30. আলোর প্রতিফলন কয় প্রকার ও কি কি?

উত্তর: আলোর প্রতিফলন দুই প্রকার যথা নিয়মিত প্রতিফলন (regular reflection of light) ও বিক্ষিপ্ত প্রতিফলন (diffused reflection of light)।

31. নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: আলোক রস্মি কোন মসৃণ ত্বক দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত আলো একটি নির্দিষ্ট দিকে যায়, এই প্রকার প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। যেমন- আয়না দ্বারা প্রতিফলন ও নিয়মিত প্রতিফলন এর উৎকৃষ্ট উদাহরণ।

32. বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ।

উত্তর: আলোক রশ্মীগুচ্ছ কোন অমসৃণ তলদ্বারা প্রতিফলিত হলে আলোক রস্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এপ্রকার প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। যেমন- ঘরের দেওয়াল দ্বারা প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের উৎকৃষ্ট উদাহরণ।

33. নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখ।

নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন
1. নিয়মিত প্রতিফলন এর প্রতিফলক উজ্জ্বল চকচকে দেখায় 1. বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলক অনুজ্জ্বল ও অমসৃণ দেখায়
2. নিয়মিত প্রতিফলন এর প্রতিফলক কে ঘুরিয়ে ইচ্ছামত প্রতিফলনের দিক পরিবর্তন করা যায় 2. বিক্ষিপ্ত প্রতিফলনের তা সম্ভব হয়না
3. কাজ আয়না ইত্যাদি দ্বারা প্রতিফলন নিয়মিত প্রতিফলন এর উদাহরণ। 3. বইয়ের পৃষ্ঠা, বাড়ির দেওয়াল ইত্যাদি দ্বারা প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ।
4. নিয়মিত প্রতিফলন প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট দিকে ধাবিত হয়। 4. বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে।

34. আপতিত আলোকরশ্মি কাকে বলে?

উত্তর: যে পথ ধরে আলো প্রতিফলকের উপর এসে পড়ে তাকে আপতিত আলোকরশ্মি incident ray বলে।

35. প্রতিফলিত আলোকরশ্মি কাকে বলে?

উত্তর: প্রতিফলকের উপর আপতিত হয় আলো যে পথ ধরে ফিরে যায় তাকে প্রতিফলিত আলোকরশ্মি reflected ray বলে।

36. আপাতন বিন্দু কাকে বলে?

উত্তর: প্রতিফলকের উপর যে বিন্দুতে আপতিত আলোর এসে পড়ে তাকে আপাতন বিন্দু point of incident বলে।

37. অভিলম্ব বলতে কী বোঝো?

উত্তর: প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা লম্ব কে অভিলম্ব বা Normal বলে।

38. আপাতন কোন কাকে বলে?

উত্তর: অভিলম্ব ও আপাতত রশমির মাঝের কোন আপাতন কোন বা angle of incidence বলে।

39. প্রতিফলন কোণ কাকে বলে?

উত্তর: অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি এর মাঝের কোণকে প্রতিফলন কোণ বা angle of reflection বলে।

40. আপতন কোণ ও প্রতিফলন কোণের সম্পর্ক কি?

উত্তর: আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান।

41. আলোর প্রতিফলনের কয়টি সূত্র?

উত্তর: দুটি।

42. আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখ।

উত্তর: প্রথম সূত্র:আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি, ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে ।
দ্বিতীয় সূত্র: আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়।

43. নিয়মিত প্রতিফলনের তিনটি উদাহরণ দাও।

  1. আয়না দ্বারা প্রতিফলন।
  2. চকচকে কাজ দ্বারা প্রতিফলন।
  3. চকচকে স্টিলের থালা  প্রতিফলন।

44. বিক্ষিপ্ত প্রতিফলনের তিনটি উদাহরণ দাও।

  1. ঘষা কাঁচ দ্বারা প্রতিফলন।
  2. ঘরের দেওয়াল দ্বারা প্রতিফলন।
  3. বইয়ের পৃষ্ঠা দ্বারা প্রতিফলন।

45. কেবলমাত্র নিয়মিত প্রতিফলন প্রতিফলনের দুটি সূত্র মেনে চলে- উক্তিটি ঠিক না ভুল?

উত্তর: ভুল।

46. নিয়মিত ও বিক্ষিপ্ত উভয় প্রতিফলনই প্রতিফলনের দুটি সূত্র মেনে চলে।

47. আপতন কোণ ও প্রতিফলন কোণ ________।

উত্তর: পরস্পর সমান।

48. আয়নায় গঠিত প্রতিবিম্ব ______।

উত্তর: সমশীর্ষ।

আলোর প্রতিসরণ

48. আলোর প্রতিসরণ কাকে বলে?

উত্তর: আলোক রশ্মী যখন ঘন থেকে লঘু অথবা লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন তার গতিপথ পরিবর্তিত হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

49. বিভেদ তল কাকে বলে?

উত্তর: দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলে যে তল তাকে ওই মাধ্যম দুটির বিভেদতল বলে।

50. প্রতিসৃত রশ্মি কাকে বলে?

উত্তর: আলোক রশ্মী দুটি মাধ্যমের বিভেদ চলে আপতিত হওয়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন বিভেদ তল থেকে দ্বিতীয় মাধ্যমের আলোর গতিপথকে প্রতিসৃত রশ্মি বলে।

51. প্রতিসরণ কোণ কাকে বলে?

উত্তর: অভিলম্ব ও প্রতিসৃত রশ্মির মাঝের কোণকে প্রতিসরণ কোণ বলে।

52. আলোক রস্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে গতিপথের কি পরিবর্তন হয়?

উত্তর: আলোক রস্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ এর মান আপাতন কোণের চেয়ে ছোট হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মী অভিলম্বের কাছে সরে যায়।

53. আলোক রশ্মী গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কি পরিবর্তন হয়?

উত্তর: আলোক রশ্মী গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান আপাতন কোণের চেয়ে বড় হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মী অভিলম্ব থেকে দূরে সরে যায়।

54. আলোর প্রতিফলন ও প্রতিসরণ কি একই সাথে ঘটা সম্ভব?

উত্তর: হ্যা সম্ভব। আলোক রশ্মী কিছু অংশ যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং বাকি অংশ যদি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে তাহলে এমনটা ঘটা সম্ভব।

প্রতিবিম্ব

55. প্রতিবিম্ব কাকে বলে?

উত্তর: কোন বিন্দু-উৎস থেকে আগত অপসারী আলো প্রতিফলন বা প্রতিসরণের পর যদি -অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা  অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলে।

56. প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি?

উত্তর: প্রতিবিম্ব দুই প্রকার । যথা: সদ বিম্ব ও অসদ বিম্ব ।

57. সদবিম্ব কাকে বলে? উদাহরণ দাও।

সদবিম্ব : কোন বিন্দু-উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু-উৎসের সবিম্ব বলে। যেমনঃ সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সদবিম্ব। উত্তল লেন্সের ফোকাসে বস্তুর সদতিবিম্ব গঠিত হয়।

57. অসদবিম্ব কাকে বলে? উদাহরণ দাও।

অসবিম্ব : কোন বিন্দু-উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু-উৎসের অসবিম্ব বলে। যেমনঃ স্থির জলে গঠিত প্রতিবিম্ব । 

58. সদ বিম্ব ও অসদ বিম্বের পার্থক্য লেখ।

উত্তর: 

সদ বিম্বঅসদ বিম্ব
1. কোন বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন ও প্রতিসরণ এরপর অন্য কোন বিন্দুতে মিলিত হলে সদ বিম্ব গঠিত হয়।1. কোন বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে অসদ বিম্ব গঠিত হয়।
2. সদবিম্ব ওকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়।2. অসদ বিম্ব ওকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না।
3. সদ বিম্ব অবশীর্ষ হয়।3. অসদ বিম্ব ও সমশীর্ষ হয়।
4. সদবিম্ব এ পার্শ্ব পরিবর্তন হয় না।4. অসদ বিম্বে পার্শ্বীয় পরিবর্তন হয়।
4. অবতল দর্পণ ও উত্তল লেন্সে সদ বিম্ব গঠিত হয়।5. সব রকম দর্পণ ও লেন্সে অসদ বিম্ব গঠিত হয়।
5. সদ বিম্ব স্পর্শ করা যায়।5. অসদ বিম্ব ও স্পর্শ করা যায় না।
6. সদবিম্ব গঠনের সময় প্রতিফলিত প্রতিশ্রুত আলোকরশ্মি বিচ্ছেদ প্রকৃত মিলন হয়।6. অসদ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রতিফলিত প্রতিশ্রুত আলোক রশ্মী হচ্ছে প্রকৃত মিলন হয়না।

59. আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:  আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য:-

  1. আয়না গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়।
  2. দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হবে।
  3. বস্তুটি প্রতিসম না হলে, আয়নায় গঠিত প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়।
  4. আয়না গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়।

60. আয়নায় প্রতিফলনের ফলে A থেকে Z পর্যন্ত কোন অক্ষরের প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় লেখ।

উত্তর: আয়নায় প্রতিফলনের ফলে যে সমস্ত অক্ষরের পার্শ্ব পরিবর্তন হয় তাহলো B ,C ,D ,E ,F ,G, J ,K ,L ,N ,P ,Q ,R ,S ,Z

61. অ্যাম্বুলেন্স গাড়িতে AMBULANCE কথাটা উল্টো লেখা থাকে কেন?

উত্তর: অ্যাম্বুলেন্স গাড়িতে AMBULANCE কথাটা উল্টো লেখা থাকা কারনঃ

image: অ্যাম্বুলেন্স গাড়িতে AMBULANCE কথাটা উল্টো লেখা থাকে কেন

অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ । অ্যাম্বুলেন্স মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়ার গাড়ি। যেখানে সামান্যতম সময়ের জন্য রোগীর জীবন মরণের প্রশ্ন উঠে আসে। এম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে এম্বুলেন্স গাড়ির সামনের গাড়ির চালক ভিউফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায় কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসদবিম্ব ও দেখা যায় যা সমশীর্ষ হলেও । লেখাটির সহজে পড়া সম্ভব হয় ও এম্বুলেন্স গাড়ি চালক রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে।

62. জলভর্তি গ্লাসে কলম অর্ধেক ডুবিয়ে রাখলে কলমকে বাঁকা দেখায় কেন?

উত্তর:  আসলে গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভিতরে দুটি মাধ্যম থাকে – 

  • (i) জল (ঘনতর মাধ্যম) 
  • ( ii) বায়ু (লঘুতর মাধ্যম)
জলভর্তি গ্লাসে কলম অর্ধেক ডুবিয়ে রাখলে কলমকে বাঁকা দেখায়

        পেনের যে অংশটি জলের ওপরে থাকে সেখান থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং পেনের ওই অংশকে আমরা প্রকৃত স্থানে দেখি। কিন্তু পেনের জলে ডোবানো অংশের প্রতিটি বিন্দু থেকে প্রতিফলিত আলোক রশ্মি জল (ঘনতর মাধ্যম) থেকে বায়ুতে (লঘুতর মাধ্যম) প্রতিসৃত হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। ওই রশ্মি বরাবর তাকালে বিন্দুগুলির প্রতিবিম্ব প্রকৃত অবস্থান থেকে কিছুটা ওপরে দেখা যায়। এইভাবে জলের নীচে থাকা দণ্ডটির অংশ জলতল থেকে কিছুটা বেঁকে ওপরের দিকে উঠে এসেছে বলে মনে হয়।

63. জলভর্তি বালতির উপর থেকে দেখলে, বালতির তল উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন?

উত্তর: আসলে প্রতিসরণের জন্য এই ঘটনাটা ঘটে। বালতি তলদেশ থেকে আলেকসা আলোকরশ্মি গুচ্ছ যখন জল ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ুতে লঘুতর মাধ্যমে প্রবেশ করে, তখন মাধ্যম জয়ের বিভেদ তল থেকে আলোকরশ্মি গুচ্ছ অভিলম্ব থেকে দূরে সরে যায় ফলে বেঁকে যাওয়া প্রতিসৃত রশ্মী গুচ্ছ আমাদের চোখে এসে পড়ে। তখন আমরা বালতির তলার প্রতিবিম্ব কে দেখি, চাকরি তো তলদেশের কিছুটা উপরে অবস্থান করছে বলে মনে হয়। তাই আমাদের মনে হয় তলাটা ওপরে উঠে এসেছে।

বর্ণালী

64. বর্ণালী কাকে বলে?

সূর্যের আলো কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা এই রঙ গুলোর মধ্যে চোখে দেখে মোটামুটি ভাবে সাতটা রংয়ের আলো আলাদা করতে পারি। এই সাতটা আলাদা হওয়া আলোক পটিকে একসঙ্গে বর্ণালী বলে।

65 . বিচ্ছুরণ কাকে বলে?

উত্তর: যৌগিক আলো থেকে আলোর বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে।

66. বর্ণালী কয় প্রকার ও কি কি?

উত্তর: বর্ণালী দুই প্রকার যথা বিশুদ্ধ বর্ণালী ও অবিশুদ্ধ বর্ণালী।

67. একটি ও বিশুদ্ধ বর্ণালীর উদাহরণ দাও।

উত্তর:  রংধনু।

68. একটি প্রাকৃতিক বিচ্ছুরণ এর উদাহরণ দাও।

উত্তর: আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রাকৃতিক বিচ্ছুরণ এর উদাহরণ।

অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব

69. অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখ।

উত্তর: 

  1. অতিবেগুনি রশ্মি চামড়া এসে পড়লে চামড়ায় ক্যান্সার হতে পারে।
  2. অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় চোখের মধ্যে আলোক সংবেদী স্তরটি থাকে তারও ক্ষতি হয়।
  3. অতিবেগুনি রশ্মি জীবন্ত কোষ এর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক।

70. বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনী রশ্মিকে আসতে বাধা দেয়?

উত্তর: ওজোন স্তর।

80. _____ প্রভাবে কোষের খুব দরকারী ডিএনএ অনুর ক্ষতি হয়।

উত্তর: অতিবেগুনি রশ্মির।

90. ______ বেশি থাকলে চামড়া বাদামী বা কালো হয়ে যায়।

উত্তর:  মেলানিন।

91. মেলানিন কিভাবে আমাদের রক্ষা করে?

উত্তর: চামড়ায় অতিবেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে মেলানিন আমাদের চামড়ার নিচের কোষগুলিকে বাঁচিয়ে দেয়। মেলানিন বেশি থাকলে চামড়া বাদামী বা কালো হয়ে যায়।

92. এক্স রশ্মী দিয়ে কিভাবে হাড় ভাঙ্গা এর ছবি তোলা যায়?

উত্তর: এক্স রশ্মী চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে কিন্তু হাড়ের মধ্য দিয়ে চলাচল করতে পারে না। তাই হাড়ের মাঝখানটাই কোথায় ভেঙেছে বা ক্ষয়ে গেছে তা ছবি তুলে বোঝা যায়।

94. গর্ভস্থ শিশুর এক্সরে করা উচিত নয় কেন?

উত্তর: এক্স রশ্মী কিন্তু দীর্ঘ ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। এই কারণে গর্ভস্থ শিশুর এক্সরে করা উচিত নয়।

95. এক্স রশমির একটি ক্ষতিকর প্রভাব লেখ।

উত্তর: 

  • গর্ভস্থ শিশুর এক্সরে করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
  • যেসব কর্মচারী এক্স রশমির মেশিন চালনা করেন তাদের উপযুক্ত সাবধানতা না নিলে ক্যান্সার দেখা দিতে পারে।

জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা

96. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন শক্তি কোন শক্তিতে পরিণত করে।

উত্তর: আলোকশক্তি কে খাদ্য শক্তিতে (খাদ্য মধ্যস্থ শক্তি হল স্থিতিশক্তি) পরিণত করে ।

97. গরম কালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখ।

 উত্তর: রজনীগন্ধা,গন্ধরাজ,শিমুল, পলাশ,কৃষ্ণচূড়া ইত্যাদি।

98.  শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখ।

 উত্তর: চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, জারবেরা ইত্যাদি।

99. দুটি এমন গাছের নাম লেখ যাদের ফুল ফোটার জন্য 12 ঘণ্টার বেশি আলোর প্রয়োজন হয়।

উত্তর:  পালং , হায়োসায়ামাস ইত্যাদি।

100. দুটি এমন গাছের নাম লেখ যাদের ফুল ফোটার জন্য 12 ঘণ্টার কম আলোর প্রয়োজন হয়।

 উত্তর:  আলু , তামাক ইত্যাদি।

101. কোন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়?

উত্তর: স্যামন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়।

102. শীতঘুম দেখা যায় এমন তিনটি প্রাণীর নাম লেখ

উত্তর: ব্যাং, সাপ ও ভাল্লুক ইত্যাদি।


Mock test

1 রাত্রিবেলায় অন্ধকার ঘরে কোনো বস্তুকে দেখতে চাইলে আমাদের কী করতে হয়?
চোখ বন্ধ করতে হয়
বস্তুর ওপর আলো ফেলতে হয়
দেওয়ালের দিকে তাকাতে হয়
শব্দ করতে হয়
বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে চোখে এলে তবেই দর্শনের অনুভূতি জাগে।
2 নিচের সারণি অনুযায়ী কোনটি 'সপ্রভ' বস্তুর সঠিক উদাহরণ?
কেরোসিন লম্ফ
পেন
জামার বোতাম
ছাতা
কেরোসিন লম্ফের নিজস্ব আলো আছে, তাই এটি সপ্রভ বস্তু।
3 চাঁদকে আমরা দেখতে পাই কেন, যেখানে চাঁদের নিজস্ব কোনো আলো নেই?
চাঁদ একটি স্বচ্ছ বস্তু
চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে
চাঁদ জোনাকির মতো আলো দেয়
চাঁদ পৃথিবীর খুব কাছে
চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় এবং সেই আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে।
4 অত্যন্ত ক্ষুদ্র আলোক উৎসকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয়?
বিস্তৃত আলোক উৎস
সমান্তরাল উৎস
বিন্দু আলোক উৎস
অস্বচ্ছ উৎস
অত্যন্ত ক্ষুদ্র আলোক উৎসকে বিন্দু আলোক উৎস বলা হয়।
5 সূর্য, টর্চ বা বৈদ্যুতিক বাল্ব কোন ধরনের আলোক উৎসের উদাহরণ?
বিন্দু আলোক উৎস
বিস্তৃত আলোক উৎস
স্বচ্ছ উৎস
প্রতিফলক
এগুলো বিন্দু উৎসের চেয়ে আকারে বড়, তাই এরা বিস্তৃত আলোক উৎস।
6 বায়ু বা স্বচ্ছ কাঁচের মধ্য দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে, এদের কী বলা হয়?
অস্বচ্ছ মাধ্যম
স্বচ্ছ মাধ্যম
ঈষৎ স্বচ্ছ মাধ্যম
ঘন মাধ্যম
যে মাধ্যমের মধ্য দিয়ে আলো অনায়াসে যাতায়াত করে তাকে স্বচ্ছ মাধ্যম বলে।
7 দেওয়াল, কাঠ বা লোহা কোন ধরনের মাধ্যমের উদাহরণ?
স্বচ্ছ মাধ্যম
অস্বচ্ছ মাধ্যম
ঈষৎ স্বচ্ছ মাধ্যম
প্রতিফলক
অস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না।
8 কুয়াশা বা ঘষা কাঁচের মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারলেও স্পষ্ট দেখা যায় না কেন?
এরা অস্বচ্ছ মাধ্যম
এরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম
এরা খুব স্বচ্ছ
এরা আয়নার মতো
ঈষৎ স্বচ্ছ মাধ্যম আলোকে আংশিকভাবে যেতে দেয়।
9 সূর্য ও পৃথিবীর মধ্যে অনেকটা অংশে কোনো মাধ্যম না থাকলেও আলো পৃথিবীতে পৌঁছায় কেন?
আলো মাধ্যম ছাড়া চলতে পারে না
আলো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে
আলো কেবল বায়ুতে চলে
আলো বক্রপথে চলে
মহাশূন্যে মাধ্যম না থাকলেও আলোক তরঙ্গ শূন্যস্থানের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে।
10 একটি ফাঁপা সোজা পাইপ বাঁকালে আলোক উৎসকে আর দেখা যায় না কেন?
পাইপটি ভেঙে যায় বলে
আলো বাঁকা পথে চলে
আলো সরলরেখায় চলাচল করে
আলোর গতি কমে যায়
আলো সর্বদা সরলরেখায় চলে বলেই বাঁকা পাইপের ভেতর দিয়ে আলো দেখা যায় না।
11 আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে কী বলে?
আলোক রশ্মি
আলোক রশ্মিগুচ্ছ
প্রতিবিম্ব
বর্ণালী
একটি নির্দিষ্ট অভিমুখী আলোর পথকে আলোক রশ্মি বলা হয়।
12 একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে কী বলা হয়?
বিন্দু আলোক উৎস
আলোক রশ্মিগুচ্ছ (Beam of light)
প্রচ্ছায়া
উপচ্ছায়া
একাধিক আলোক রশ্মির সমষ্টিই হলো আলোক রশ্মিগুচ্ছ।
13 সমান্তরাল, অপসারী ও অভিসারী—এগুলি কিসের প্রকারভেদ?
আলোক উৎসের
আলোক রশ্মিগুচ্ছের
প্রতিফলনের
প্রতিসরণের
আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকারের হয়।
14 আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে পর্দার ওপর যে গাঢ় অন্ধকার সৃষ্টি হয় তাকে কী বলে?
উপচ্ছায়া
প্রচ্ছায়া বা ছায়া
প্রতিবিম্ব
প্রতিকৃতি
অস্বচ্ছ বস্তু আলোকে বাধা দিলে প্রচ্ছায়া গঠিত হয়।
15 প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে কী বলা হয়?
গাঢ় ছায়া
উপচ্ছায়া
প্রতিবিম্ব
বর্ণালী
বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে প্রচ্ছায়ার চারপাশে উপচ্ছায়া দেখা যায়।
16 বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে কোনটি গঠিত হওয়া সম্ভব নয়?
ছায়া
প্রচ্ছায়া
উপচ্ছায়া
প্রতিকৃতি
বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে কেবল প্রচ্ছায়া গঠিত হয়, উপচ্ছায়া নয়।
17 প্রচ্ছায়া ও উপচ্ছায়া—উভয়ই গঠিত হওয়ার জন্য কোন ধরনের উৎস প্রয়োজন?
বিন্দু আলোক উৎস
বিস্তৃত আলোক উৎস
অস্বচ্ছ উৎস
সমান্তরাল উৎস
বিস্তৃত আলোক উৎস ব্যবহার করলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটোই গঠিত হয়।
18 আলো সরলরেখায় গমন করে বলেই নিচের কোনটি গঠিত হওয়া সম্ভব?
বর্ণালী
বস্তুর ছায়া
বিচ্ছুরণ
প্রতিসরণ
আলো সরলরেখায় চলে বলেই অস্বচ্ছ বস্তু দ্বারা বাধাগ্রস্ত হয়ে ছায়া তৈরি করে।
19 সুচিছিদ্র ক্যামেরায় বস্তুর কী গঠিত হয়?
প্রতিবিম্ব
প্রতিকৃতি
উপচ্ছায়া
ছায়া
সুচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়, এটি একটি সাধারণ ভুল ধারণা যে সেখানে প্রতিবিম্ব তৈরি হয়।
20 সুচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতিটি কেমন হয়?
সোজা
উল্টো
আবছা
বিবর্ণ
আলোর সরলরৈখিক গতির কারণে পর্দার ওপর মোমবাতির শিখার উল্টো প্রতিকৃতি তৈরি হয়।
21 সুচিছিদ্র ক্যামেরার ছিদ্র ও পর্দার দূরত্ব স্থির রেখে শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে?
প্রতিকৃতি ছোট হবে
প্রতিকৃতি বড় হবে
প্রতিকৃতি একই থাকবে
প্রতিকৃতি সোজা হবে
বস্তু বা শিখা ছিদ্রের যত কাছে আসবে, পর্দার ওপর তার প্রতিকৃতি তত বড় হবে।
22 সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রকে বড় করা হলে প্রতিকৃতি কেমন দেখাবে?
খুব স্পষ্ট
অস্পষ্ট
খুব ছোট
সোজা
ছিদ্র বড় করলে তা অনেকগুলো ছোট ছোট ছিদ্রের সমষ্টির মতো কাজ করে, ফলে অনেকগুলো প্রতিকৃতি মিলে অস্পষ্ট দেখায়।
23 হাতকে আলোক উৎসের কাছ থেকে দূরে সরালে ছায়ার দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটবে?
ছায়া বড় হবে
ছায়া ছোট হতে থাকবে
ছায়া অদৃশ্য হবে
ছায়া একই থাকবে
উৎস ও বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে পর্দার ওপর ছায়ার দৈর্ঘ্য ক্রমশ ছোট হয়।
24 হাতকে পর্দার খুব কাছে নিয়ে গেলে ছায়ার দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে?
ছায়া বড় হবে
ছায়া হাতের দৈর্ঘ্যের সমান হতে থাকবে
ছায়া গোল হয়ে যাবে
ছায়া রঙিন হবে
বস্তু পর্দার যত কাছে যায়, ছায়া তত ছোট হয় এবং পর্দা স্পর্শ করার ঠিক আগে তা বস্তুর সমান হয়।
25 দুপুরবেলায় যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, তখন কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য কেমন হয়?
সবচেয়ে বড়
সবচেয়ে ছোট
হাতের সমান
অদৃশ্য
উলম্বভাবে আলো পড়লে ছায়ার দৈর্ঘ্য সর্বনিম্ন বা সবচেয়ে ছোট হয়।
26 সকাল ও বিকেল বেলায় ছায়ার দৈর্ঘ্য দুপুরবেলার তুলনায় কেমন হয়?
ছোট
সমান
সবচেয়ে বড়
গোল
সূর্য দিগন্তের কাছে থাকায় আলো তির্যকভাবে পড়ে, ফলে ছায়ার দৈর্ঘ্য বড় হয়।
27 আলোক রশ্মিগুচ্ছ কোনো চকচকে বা অমসৃণ তলে আপতিত হয়ে ফিরে যাওয়ার ঘটনাকে কী বলে?
প্রতিসরণ
প্রতিফলন (Reflection)
বিচ্ছুরণ
শোষণ
কোনো তলে বাধা পেয়ে আলোর ফিরে আসাই হলো প্রতিফলন।
28 আয়না বা মসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে কী বলা হয়?
বিক্ষিপ্ত প্রতিফলন
নিমিত প্রতিফলন (Regular reflection)
আংশিক প্রতিফলন
বিচ্ছুরণ
মসৃণ তলে আপতিত সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল থাকে, একে নিয়মিত প্রতিফলন বলে।
29 ঘরের দেওয়াল বা বইয়ের পৃষ্ঠায় আলোর কোন ধরনের প্রতিফলন ঘটে?
নিমিত প্রতিফলন
বিক্ষিপ্ত প্রতিফলন (Diffused reflection)
প্রতিসরণ
অভ্যন্তরীণ প্রতিফলন
অমসৃণ তলে আলো পড়লে তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, যা বিক্ষিপ্ত প্রতিফলন।
30 বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তলটি কেমন দেখায়?
খুব উজ্জ্বল ও চকচকে
অনুজ্জ্বল ও অমসৃণ
স্বচ্ছ
রঙিন
তলটি অমসৃণ হওয়ায় আলো সুষমভাবে প্রতিফলিত হয় না, তাই এটি অনুজ্জ্বল দেখায়।
31 যে পথ ধরে আলো প্রতিফলকের ওপর এসে পড়ে তাকে বিজ্ঞানের ভাষায় কী বলে?
প্রতিফলিত রশ্মি
আপতিত আলোক রশ্মি (Incident ray)
অভিলম্ব
প্রতিসৃত রশ্মি
উৎস থেকে প্রতিফলকে আসা রশ্মিটি হলো আপতিত রশ্মি।
32 প্রতিফলকের ওপর আপতিত হয়ে আলো যে পথ ধরে ফিরে যায় তাকে কী বলা হয়?
আপতিত রশ্মি
প্রতিফলিত আলোক রশ্মি (Reflected ray)
অভিলম্ব
বক্র রশ্মি
প্রতিফলক থেকে ফিরে আসা রশ্মিটি হলো প্রতিফলিত রশ্মি।
33 প্রতিফলকের ওপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ে তাকে কী বলা হয়?
প্রতিফলন বিন্দু
আপাতন বিন্দু (Point of incidence)
নাভি
মেরু
যে নির্দিষ্ট বিন্দুতে আলো আপতিত হয় তাকে আপাতন বিন্দু বলে।
34 প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে অঙ্কিত লম্বকে কী বলা হয়?
সরলরেখা
অভিলম্ব (Normal)
প্রতিফলিত রশ্মি
তীর্যক রেখা
আপাতন বিন্দুতে তলের ওপর লম্বভাবে থাকা কাল্পনিক রেখাই হলো অভিলম্ব।
35 অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝখানের কোণটিকে কী বলা হয়?
প্রতিফলন কোণ
আপাতন কোণ (Angle of incidence)
বিপ্রতীপ কোণ
সমকোণ
আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণই হলো আপাতন কোণ।
36 অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝখানের কোণটিকে কী বলা হয়?
আপাতন কোণ
প্রতিফলন কোণ (Angle of reflection)
পূরক কোণ
সরল কোণ
প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণই হলো প্রতিফলন কোণ।
37 আলোর প্রতিফলনের প্রথম সূত্র অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব—
আলাদা তলে থাকে
একই সমতলে থাকে
পরস্পর সমান্তরাল
বক্ররেখায় থাকে
প্রতিফলনের প্রথম সূত্র অনুযায়ী এরা সবাই একটি নির্দিষ্ট সমতলে অবস্থান করে।
38 আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা—
অসমান
সমান হয়
যোগফল $90^\circ$
বিয়োগফল $0^\circ$ নয়
আপাতন কোণ যদি $i$ এবং প্রতিফলন কোণ $r$ হয়, তবে সর্বদা $i = r$ হবে।
39 চকচকে স্টিলের থালায় নিজের মুখ দেখা যায় আলোর কোন ধরনের প্রতিফলনের জন্য?
বিক্ষিপ্ত প্রতিফলন
নিমিত প্রতিফলন
প্রতিসরণ
শোষণ
মসৃণ তলে নিয়মিত প্রতিফলন ঘটলে পরিষ্কার প্রতিবিম্ব দেখা যায়।
40 "বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলনের সূত্র মেনে চলে না"—এই উক্তিটি কি সত্য?
সত্য
মিথ্যা
আংশিক সত্য
বলা সম্ভব নয়
নিমিত ও বিক্ষিপ্ত উভয় প্রতিফলনই প্রতিফলনের দুটি সূত্র (আপাতন কোণ = প্রতিফলন কোণ) মেনে চলে।
41 নিচের কোনটি নিয়মিত প্রতিফলনের উদাহরণ নয়?
আয়না দ্বারা প্রতিফলন
চকচকে স্টিলের থালা
বইয়ের পৃষ্ঠা দ্বারা প্রতিফলন
চকচকে কাঁচ
বইয়ের পৃষ্ঠা অমসৃণ হওয়ায় এখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে।
42 আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে গতিপথ পরিবর্তন করে, তাকে কী বলে?
প্রতিফলন
প্রতিসরণ (Refraction)
বিচ্ছুরণ
শোষণ
মাধ্যমের ঘনত্বের পার্থক্যের জন্য আলোর দিক পরিবর্তনই হলো প্রতিসরণ।
43 দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয়?
অভিলম্ব
বিভেদ তল
আপাতন বিন্দু
প্রতিফলক
যে তলে দুটি মাধ্যম পরস্পর মিলিত হয় তাকে বিভেদ তল বলে।
44 আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর তার নতুন গতিপথকে কী বলা হয়?
আপতিত রশ্মি
প্রতিফলিত রশ্মি
প্রতিসৃত রশ্মি (Refracted ray)
বক্র রশ্মি
দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করা রশ্মিটি হলো প্রতিসৃত রশ্মি।
45 অভিলম্ব ও প্রতিসৃত রশ্মির মাঝখানের কোণটিকে কী বলা হয়?
আপাতন কোণ
প্রতিফলন কোণ
প্রতিসরণ কোণ (Angle of refraction)
বিপ্রতীপ কোণ
প্রতিসৃত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণই হলো প্রতিসরণ কোণ।
46 আলোক রশ্মি লঘু মাধ্যম (যেমন বায়ু) থেকে ঘন মাধ্যমে (যেমন জল) প্রবেশ করলে কী ঘটে?
অভিলম্ব থেকে দূরে সরে যায়
অভিলম্বের কাছে সরে আসে
গতিপথ পরিবর্তন হয় না
ফিরে আসে
লঘু থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিসরণ কোণ আপাতন কোণের চেয়ে ছোট হয়।
47 আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপাতন কোণের চেয়ে—
ছোট হয়
বড় হয়
সমান থাকে
অর্ধেক হয়
ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়।
48 আলোর প্রতিফলন ও প্রতিসরণ কি একই সাথে ঘটা সম্ভব?
না, অসম্ভব
হ্যাঁ, সম্ভব
কেবলমাত্র আয়নায় সম্ভব
কেবলমাত্র রাতে সম্ভব
আলোক রশ্মির কিছু অংশ প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং বাকি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয়।
49 কোনো বিন্দু-উৎস থেকে আগত রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হলে তাকে কী বলে?
ছায়া
প্রতিবিম্ব
বর্ণালী
প্রচ্ছায়া
আলোকরশ্মির প্রকৃত মিলন বা অপসৃত হওয়ার অনুভূতিই হলো প্রতিবিম্ব।
50 প্রতিবিম্ব প্রধানত কয় প্রকারের হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
প্রতিবিম্ব দুই প্রকার: সদবিম্ব ও অসদবিম্ব।
51 যদি অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে প্রকৃতই মিলিত হয়, তবে তাকে কী বলে?
অসদবিম্ব
সদবিম্ব
প্রতিকৃতি
উপচ্ছায়া
প্রকৃত মিলন ঘটলে সদবিম্ব গঠিত হয়, যা পর্দায় ফেলা যায়।
52 আয়না বা স্থির জলে গঠিত প্রতিবিম্ব, যা চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না, তাকে কী বলে?
সদবিম্ব
অসদবিম্ব
ছায়া
প্রচ্ছায়া
অসদবিম্বকে পর্দায় ধরা সম্ভব নয় কারণ রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না।
53 সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে প্রধান পার্থক্য কোনটি?
উভয়কেই পর্দায় ফেলা যায়
সদবিম্ব পর্দায় ফেলা যায়, অসদবিম্ব যায় না
অসদবিম্ব স্পর্শ করা যায়
সদবিম্ব সোজা হয়
পর্দায় গ্রহণ করার ক্ষমতাই এদের প্রধান পার্থক্য।
54 আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কোনটি সঠিক?
বস্তুর মাপের চেয়ে বড় হয়
বস্তুর মাপের চেয়ে ছোট হয়
বস্তু ও প্রতিবিম্বের মাপ সমান হয়
সর্বদা উল্টো হয়
সমতল দর্পণে প্রতিবিম্বের আকার সর্বদা বস্তুর আকারের সমান হয়।
55 দর্পণ থেকে বস্তুর দূরত্ব ৫ সেমি হলে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে?
১০ সেমি
২.৫ সেমি
৫ সেমি
০ সেমি
দর্পণ থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সর্বদা সমান থাকে।
56 আয়নায় প্রতিবিম্বের যে পরিবর্তন ঘটে যার ফলে ডান হাতকে বাম হাত মনে হয়, তাকে কী বলে?
প্রতিসরণ
বিচ্ছুরণ
পার্শ্বীয় পরিবর্তন
প্রতিফলন
প্রতিসম নয় এমন বস্তুর ক্ষেত্রে আয়নায় পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়।
57 অ্যাম্বুলেন্স গাড়ির সামনে 'AMBULANCE' কথাটি উল্টো লেখা থাকে কেন?
ভুল করে লেখা হয়
সামনের গাড়ির দর্পণে পার্শ্বীয় পরিবর্তনের ফলে সোজা দেখাবে বলে
নকশা করার জন্য
বিপদ বোঝাতে
সামনের গাড়ির চালক ভিউফাইন্ডারে লেখাটি সোজা পড়তে পারেন।
58 জলভর্তি গ্লাসে কলম ডোবালে তা বেঁকে গেছে বলে মনে হয় কেন?
পেনটি ভেঙে যায়
আলোর প্রতিফলনের জন্য
আলোর প্রতিসরণের জন্য
জলের রঙের জন্য
ঘন থেকে লঘু মাধ্যমে আলো আসার সময় প্রতিসরণের ফলে পেনের অবস্থান পরিবর্তিত মনে হয়।
59 সূর্যের সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গিয়ে সাতটি রঙে ভাগ হওয়ার পদ্ধতিকে কী বলে?
প্রতিফলন
বিচ্ছুরণ (Dispersion)
শোষণ
কেলাসন
যৌগিক আলো মৌলিক বর্ণে ভেঙে যাওয়াই হলো বিচ্ছুরণ।
60 সাদা আলোর বিচ্ছুরণের ফলে প্রাপ্ত সাতটি রঙের পটিকে একত্রে কী বলা হয়?
ছায়া
প্রতিবিম্ব
বর্ণালী (Spectrum)
উপচ্ছায়া
সাতটি রঙের সমাহারকে বর্ণালী বলা হয়।
61 বর্ণালীকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
বর্ণালী প্রধানত দুই প্রকার: বিশুদ্ধ বর্ণালী ও অবিশুদ্ধ বর্ণালী।
62 আকাশের রামধনু (রংধনু) কোন ধরনের বর্ণালীর উদাহরণ?
বিশুদ্ধ বর্ণালী
অবিশুদ্ধ বর্ণালী
সরল বর্ণালী
অদৃশ্য বর্ণালী
রামধনুতে সাতটি রঙ একে অপরের ওপর উপরিপাতিত অবস্থায় থাকে, তাই এটি অবিশুদ্ধ বর্ণালী।
63 বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কোনটি?
আয়নায় প্রতিফলন
রামধনু বা রংধনু
এক্স-রশ্মি
ছায়া গঠন
বৃষ্টির ফোঁটায় সূর্যের আলোর বিচ্ছুরণের ফলেই আকাশে রামধনু তৈরি হয়।
64 সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি চামড়ায় পড়লে কোন মারাত্মক রোগ হতে পারে?
হাঁপানি
চামড়ার ক্যান্সার
জন্ডিস
বসন্ত
অতিবেগুনি রশ্মি চামড়ার কোষের ক্ষতি করে ক্যান্সার সৃষ্টি করতে পারে।
65 অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের কোন অংশটির ক্ষতি হয়?
অশ্রু গ্রন্থি
লেন্স ও আলোক সংবেদী স্তর
চোখের পাতা
ভ্রু
এই রশ্মি চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট করে এবং রেটিনার ক্ষতি করতে পারে।
66 বায়ুমণ্ডলের কোন স্তরটি ছাঁকনির মতো কাজ করে সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়?
অক্সিজেন স্তর
ওজোন স্তর (Ozone layer)
কার্বন স্তর
আর্গন স্তর
ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবী রক্ষা করে।
67 অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের কোন জরুরি অণুর ক্ষতি হতে পারে?
ভিটামিন
ডিএনএ ($DNA$)
জল
শর্করা
অতিবেগুনি রশ্মি কোষের জেনেটিক উপাদান ডিএনএ-র গঠন নষ্ট করে দেয়।
68 চামড়ায় অতিবেগুনি রশ্মি পড়লে সেটি শুষে নিয়ে আমাদের রক্ষা করে কোনটি?
হিমোগ্লোবিন
মেলানিন
শ্বেত রক্তকণিকা
প্লাজমা
মেলানিন অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের অভ্যন্তরীণ কোষগুলোকে বাঁচায়।
69 মেলানিন রঞ্জক পদার্থটি শরীরে বেশি থাকলে চামড়ার রঙ কেমন হয়?
ফর্সা বা সাদা
বাদামী বা কালো
নীল
হলুদ
মেলানিন বেশি থাকলে চামড়া অধিক সুরক্ষতি ও রঙের দিক থেকে কালো বা বাদামী হয়।
70 এক্স-রশ্মি ($X-ray$) কোন পদার্থের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে না?
বায়ু
মাংসপেশি
হাড়
চামড়া
হাড়ের ঘনত্ব বেশি হওয়ায় এক্স-রশ্মি একে ভেদ করতে পারে না।
71 এক্স-রশ্মি অতিরিক্ত ব্যবহারের ফলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে?
সর্দি
ক্যান্সার
মাথাব্যথা
চুলকানি
এক্স-রশ্মি একটি উচ্চ শক্তি সম্পন্ন রশ্মি, যার দীর্ঘ ব্যবহারে ক্যান্সার হতে পারে।
72 গর্ভস্থ শিশুর ক্ষেত্রে কোন পরীক্ষাটি করা একেবারেই উচিত নয়?
ওজন মাপা
রক্ত পরীক্ষা
এক্স-রে ($X-ray$)
ডায়েট চার্ট
এক্স-রশ্মি গর্ভস্থ শিশুর কোষের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
73 সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তিতে পরিণত করে?
বিদ্যুৎ শক্তি
খাদ্য শক্তি (স্থিতিশক্তি)
শব্দ শক্তি
গতিশক্তি
উদ্ভিদ সূর্যলোক ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
74 রজনীগন্ধা ও গন্ধরাজ ফুল সাধারণত কোন ঋতুতে ফোটে?
শীতকাল
বর্ষাকাল
গ্রীষ্মকাল
বসন্তকাল
এগুলি গ্রীষ্মকালে ফোটে এমন ফুলের উদাহরণ।
75 ডালিয়া ও চন্দ্রমল্লিকা ফুল ফোটার জন্য কোন ঋতু অনুকূল?
শীতকাল
গ্রীষ্মকাল
শরৎকাল
বর্ষাকাল
এগুলি সাধারণত শীতকালীন ফুল।
76 কোন উদ্ভিদের ফুল ফোটার জন্য ১২ ঘণ্টার বেশি আলোর প্রয়োজন হয়?
আলু
তামাক
পালং
ডালিয়া
পালং হলো একটি দীর্ঘদিবা উদ্ভিদ (Long day plant)।
77 তামাক ও আলু গাছে ফুল ফোটার জন্য কতক্ষণ আলোর প্রয়োজন হয়?
১২ ঘণ্টার বেশি
১২ ঘণ্টার কম
১৮ ঘণ্টা
২৪ ঘণ্টা
এগুলি স্বল্পদিবা উদ্ভিদ যাদের কম আলোর প্রয়োজন হয়।
78 স্যামন মাছের স্বাভাবিক জীবনচক্রের জন্য কোনটি অপরিহার্য?
লবণ
আলো
বরফ
বালি
স্যামন মাছের বাচ্চারা পর্যাপ্ত আলোর অভাব হলে মারা যেতে পারে।
79 ব্যাঙ, সাপ ও ভাল্লুক শীতের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ঘুমিয়ে কাটায়, একে কী বলে?
দিবাস্বপ্ন
শীতঘুম (Hibernation)
গ্রীষ্মঘুম
অঘোর নিদ্রা
অত্যধিক শীতে কিছু প্রাণী শারীরবৃত্তীয় কাজ কমিয়ে বিশ্রাম নেয়।
80 আলোক উৎস যদি আকারে আলোক রশ্মির চেয়ে বড় হয় তবে তাকে কী বলে?
বিন্দু উৎস
বিস্তৃত উৎস
প্রতিফলক
অস্বচ্ছ
বিন্দু উৎসের তুলনায় বড় আলোক উৎসই হলো বিস্তৃত উৎস।
81 একটি জুতোর বাক্স ও ট্রেসিং পেপার ব্যবহার করে তৈরি করা যন্ত্রটির নাম কী?
পেরিস্কোপ
অণুবীক্ষণ যন্ত্র
সুচিছিদ্র ক্যামেরা
টেলিস্কোপ
কার্ডবোর্ড বাক্স ও ঘষা কাঁচ/ট্রেসিং পেপার দিয়ে সুচিছিদ্র ক্যামেরা বানানো হয়।
82 সুচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতি কেন উল্টো হয়?
আলোর প্রতিসরণের জন্য
আলোর প্রতিফলন জন্য
আলো সরলরেখায় চলাচল করে বলে
ছিদ্রটি বড় বলে
আলোর সরলরৈখিক গতির কারণে উপরের আলো নিচে এবং নিচের আলো উপরে যায়।
83 হাতের অবস্থান স্থির রেখে আলোক উৎসকে দূরে সরালে প্রচ্ছায়ার কী পরিবর্তন হয়?
বড় হয়
ছোট হতে থাকে
একই থাকে
লাল হয়ে যায়
উৎস দূরে সরলে বস্তুর দ্বারা গঠিত ছায়ার আকার হ্রাস পায়।
84 সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে, তখন কোনো দণ্ডকে মাটির ওপর খাড়াভাবে রাখলে ছায়া কোথায় পড়বে?
সামনে
পিছনে
দণ্ডের একদম পাদদেশে
ডানে
উলম্বভাবে আলো পড়লে ছায়া একদম বস্তুর নিচে বা পাদদেশে অবস্থান করে।
85 বইয়ের পৃষ্ঠা অমসৃণ হওয়ার ফলে কোন ঘটনাটি ঘটে যার জন্য আমরা বই পড়তে পারি?
নিমিত প্রতিফলন
বিক্ষিপ্ত প্রতিফলন
আলোর শোষণ
প্রতিসরণ
বিক্ষিপ্ত প্রতিফলন সব দিকে আলো ছড়িয়ে দেয় বলে আমরা সব দিক থেকে লেখা পড়তে পারি।
86 আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি ও অভিলম্বের মাঝের কোণ $30^\circ$ হলে প্রতিফলন কোণ কত?
$60^\circ$
$90^\circ$
$30^\circ$
$0^\circ$
সূত্র অনুযায়ী, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়।
87 গ্লাসের জলে পেন্সিল ডুবালে পেন্সিলের জলের তলার অংশটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন?
প্রতিফলন
বিচ্ছুরণ
প্রতিসরণ
ছায়া
আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার সময় অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার ফলে এমন হয়।
88 সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে কোনটিকে স্পর্শ করা যায় না?
সদবিম্ব
অসদবিম্ব
উভয়ই
কোনোটিই নয়
প্রতিবিম্ব কেবল একটি আলোকীয় ঘটনা বা অনুভূতি, একে সরাসরি স্পর্শ করা যায় না।
89 সমতল দর্পণে ঘটা পার্শ্বীয় পরিবর্তনের ফলে কোন অক্ষরটির কোনো পরিবর্তন হবে না?
B
R
A
S
'A' অক্ষরটি প্রতিসম হওয়ায় আয়নায় এর কোনো পরিবর্তন বোঝা যায় না।
90 ভিউফাইন্ডারে দেখা 'AMBULANCE' কথাটি আসলে কেমন?
সদবিম্ব
অসদবিম্ব ও সমশীর্ষ
ছায়া
প্রতিকৃতি
ভিউফাইন্ডারের দর্পণে সবসময় অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়।
91 কোনো মাধ্যমে আলোর গতিপথ পরিবর্তিত হওয়ার ঘটনাকে কী বলা হয়?
প্রতিফলন
বিচ্ছুরণ
প্রতিসরণ
বিক্ষেপণ
মাধ্যমের ঘনত্বের পার্থক্যের জন্য গতির পরিবর্তনই হলো প্রতিসরণ।
92 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার পর কয়টি রঙের পটি বা বর্ণালী তৈরি হয়?
৫টি
৬টি
৭টি
১০টি
বেনীআসহকলা—এই সাতটি রঙের সমন্বয় দেখা যায়।
93 অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে আমাদের চোখে কোনটি সরাসরি পড়া উচিত নয়?
চাঁদের আলো
অতিবেগুনি রশ্মি
ল্যাম্পের আলো
মোমবাতির আলো
অতিবেগুনি রশ্মি চোখের রেটিনা ও লেন্সের স্থায়ী ক্ষতি করতে পারে।
94 শরীরের কোথায় মেলানিন নামক রঞ্জক পদার্থটি থাকে?
হাড়
রক্ত
চামড়া
চুল
চামড়ার নিচের কোষে মেলানিন থাকে যা ক্ষতিকর রশ্মি শোষন করে।
95 এক্স-রশ্মি ব্যবহারের সময় কর্মচারী বা চিকিৎসকদের সাবধানতা না নিলে কোন রোগ হতে পারে?
টাইফয়েড
ক্যান্সার
সর্দি
চুল পড়া
দীর্ঘ সময় তেজস্ক্রিয় বা উচ্চ শক্তির রশ্মির সংস্পর্শ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
96 উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় কোন শক্তিকে স্থিতিশক্তিতে রূপান্তর করে?
শব্দ শক্তি
আলোক শক্তি
তড়িৎ শক্তি
যান্ত্রিক শক্তি
সূর্যালোক উদ্ভিদ কোষে রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়।
97 পালং ও হায়োসায়ামাস উদ্ভিদে ফুল ফোটার জন্য কত ঘণ্টার বেশি আলো লাগে?
৮ ঘণ্টা
১০ ঘণ্টা
১২ ঘণ্টা
৬ ঘণ্টা
এগুলি দীর্ঘদিবা উদ্ভিদ, যাদের অন্তত ১২ ঘণ্টার বেশি আলোর প্রয়োজন।
98 আলু ও তামাক গাছে ফুল ফোটার জন্য কম আলো প্রয়োজন, এদের কী বলা হয়?
দীর্ঘদিবা উদ্ভিদ
স্বল্পদিবা উদ্ভিদ
শীতঘুম উদ্ভিদ
সপ্রভ উদ্ভিদ
যাদের ১২ ঘণ্টার কম আলো লাগে তারা হলো স্বল্পদিবা উদ্ভিদ।
99 শীতকালে সাপের নড়াচড়া কম দেখা যায় কেন?
আলো বেশি বলে
সাপের চোখ খারাপ বলে
সাপ শীতঘুমে থাকে বলে
সাপ উড়তে পারে না বলে
অত্যধিক ঠান্ডায় সাপ শীতঘুমে (Hibernation) চলে যায়।
100 আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র কোনটি?
আলো সরলরেখায় চলে
আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান
ছায়া গঠিত হয়
আলোর বিচ্ছুরণ ঘটে
আপতন কোণ ও প্রতিফলন কোণের সমতা হলো দ্বিতীয় সূত্র।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

4 comments

  1. It is useful to me
    1. Hmm thank you bro
  2. Thank you
    Ai rokom aro proson deben dada
  3. Ba*a
Please Comment , Your Comment is Very Important to Us.