তুমি কি অষ্টম শ্রেণীতে পড়ো ? তোমার কি ভূগোল পড়তে ভালো লাগে ? তাহলে এই পোস্ট
তোমার জন্য।
এখানে তুমি পাবে অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এর সমস্ত
খুঁটিনাটি প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি পড়লে তোমার পাঠ্য বই আমাদের পৃথিবী - এর প্রথম অধ্যায় - পৃথিবীর অন্দরমহল - এর প্রায় সব প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে।
মক টেস্ট রয়েছে পোস্টের একদম নিচে
অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই প্রশ্ন ও উত্তর লেখা হয়েছে । পরপর পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের প্রশ্ন–উত্তর পাঠ্যবই অনুযায়ী যাতে
তোমরা সহজেই পড়ে তা মনে রাখতে পারো সেই ভাবেই ক্রমানুসারে লেখা হয়েছে ।
অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্ন উত্তর
প্রথম অধ্যায় – পৃথিবীর অন্দরমহল
1. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর – পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭০ কিলোমিটার।
2. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত?
উত্তর – ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় ৬৩৭০ কিলোমিটার।
3.পৃথিবীর গভীরতম খনি কোনটি ?
উত্তর – দক্ষিণ আফ্রিকার রবিনসন ডীপ হলো পৃথিবীর গভীরতম খনি। এর গভীরতা প্রায় 3
থেকে 4 কিলোমিটার।
4. প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা কি পরিমান বৃদ্ধি পায়?
উত্তর – প্রায় 1° সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায়।
5. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? এর গভীরতা কত?
উত্তর – পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত ।
▣ এর গভীরতা
১২ কিমি।
6. পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কেন?
উত্তর – পৃথিবীর অন্দরমহলে প্রতি 33 মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস
হারে তাপমাত্রা বাড়তে থাকে। তাই পৃথিবীর অন্দরমহলে মানুষের পক্ষে যাওয়া সম্ভব
নয়। তাছাড়া উন্নত মানের অনেক যন্ত্রপাতিও পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রায় গলে
যায়। এই কারণে পৃথিবীর অন্দরমহল এর তথ্য সংগ্রহ করা কঠিন।
7. পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল?
উত্তর – পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে।
8. ম্যাগমা কি ?
উত্তর – ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত
অবস্থায় থাকে। একেই মাগমা বলে।
9. লাভা কি ?
উত্তর – ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধ তরল মেঘনা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে যখন বাইরে
বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়।
10. উষ্ণপ্রস্রবণ কাকে বলে?
পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্ঠের
ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে উষ্ণ প্রস্রবণ বলে।
ছবির কুইজ: দেখে নাও তুমি কতটা পৃথিবীর অন্দরমহল চিনে নিতে পারো
- গুরুমণ্ডল
- কেন্দ্রমন্ডল
- লেম্যান বিযুক্তিরেখা
- ভূত্বক বা শিলা মন্ডল
- মোহো বিযুক্তিরেখা
- গুটেনবার্গ বিযুক্তি রেখা
- অ্যাস্থেনোস্ফিয়ার
- রেপিত্তি বিযুক্তিরেখা
- মহাদেশীয় ভূত্বক (সিয়াল)
- নিফেসিমা বা অন্ত: গুরুমন্ডল
- অন্ত: কেন্দ্রমন্ডল (নিফে)
- বহি: কেন্দ্রমন্ডল (ক্রফে)
- ক্রফেসিমা বা বহি: গুরুমন্ডল
- মহাসাগরীয় ভূত্বক (সিমা)
11. পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে?
উত্তর – পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণপ্রস্রবণ রয়েছে।
12. পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্র।
13. আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদার শতকরা কত শতাংশ ভূ–তাপ থেকে উৎপাদন করা হয়?
উত্তর – 30 শতাংশ ।
14. পৃথিবীর গড় ঘনত্ব কত?
উত্তর – পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম/ঘন সেমি ।
15. পৃথিবীর কেন্দ্রের কাছের পদার্থের গড় ঘনত্ব কত?
উত্তর – পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম /ঘন সেমি।
16. পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব কত?
উত্তর – পৃথিবীর কেন্দ্রের গড় ঘড়ত্ব 13 – 14 গ্রাম / ঘন সেমি।
17. পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থ গুলোর ঘনত্ব বেশি হয় কেন?
উত্তর – পৃথিবীর গঠনগত উপাদান গুলির মধ্যে ভারী পদার্থ গুলো পৃথিবীর জন্মের সময়
অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা, নিকেল ইত্যাদি
পৃথিবীর কেন্দ্রের চারদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা পদার্থ যেমন
অ্যালুমিনিয়াম, সিলিকন ইত্যাদি ওপরের দিকে ভেসে ওঠে। তাই পৃথিবীর কেন্দ্রের কাছে
থাকা পদার্থ গুলোর ঘনত্ব বেশি হয়।
18. বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন?
উত্তর – বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে
বেরোন লাভা পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।
19. ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে?
উত্তর – S তরঙ্গ।
20. ভূমিকম্পের P তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে?
উত্তর – ভূমিকম্পের P তরঙ্গ সব রকম মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।
21. Journey to the Centre of the earth
– বইটি কার লেখা?
উত্তর – জুল ভার্নের লেখা।
22. পৃথিবীর অভ্যন্তর ভাগ কয়টি স্তরে বিভক্ত ও কি কি?
উত্তর – পৃথিবীর অভ্যন্তর ভাগ তিনটি স্তরে বিভক্ত । যথা: (i) ভূত্বক (ii)
গুরুমন্ডল (iii) কেন্দ্রমন্ডল।
▣ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন কর ও বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা গুলি দেখাও।
ভূত্বক – পৃথিবীর অন্দরমহল
23. মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা কত?
উত্তর – মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা ৫ কিমি।
24. মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত?
উত্তর – মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা ৬০ কিমি।
25. ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তর – ভূত্বকের গড় গভীরতা ৩০ কিমি।
26. SIMA ( সিমা ) কাকে বলে ?
উত্তর – মহাসাগরের নিচে ভূত ত্বক প্রধানত সিলিকন (Si) আর ম্যাগনেসিয়াম (Mg)
দিয়ে গঠিত। তাই উপাদানের নাম অনুযায়ী এই স্তরকে SIMA ( সিমা ) বলে।
27. SIMA ( সিমা ) স্তরটি কোন শিলা দ্বারা গঠিত?
উত্তর – SIMA ( সিমা ) ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
28. SIMA ( সিমা ) স্তরের আরেক নাম কি?
উত্তর – SIMA ( সিমা ) স্তরের আরেক নাম মহাদেশীয় ভূত্বক।
29. SIAL ( সিয়াল ) কাকে বলে?
উত্তর – মহাদেশের নিচে ভূত চাপ প্রধানত সিলিকন (Si) আর অ্যালুমিনিয়াম (Al)
দিয়ে তৈরি। এই স্তরটিকে SIAL ( সিয়াল ) বলে।
30. SIAL ( সিয়াল ) স্তরটি কোন শিলা দ্বারা গঠিত?
উত্তর – SIAL ( সিয়াল ) স্তরটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
31. SIAL ( সিয়াল ) স্তরের আরেক নাম কি?
উত্তর – SIAL ( সিয়াল ) স্তরের আরেক নাম মহাসাগরীয় ভূত্বক।
32. সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তর – সিয়াল ও সিমা স্তরের মাঝে কনরাড বিযুক্তি রেখা রয়েছে।
33. ভূত্বকের শতকরা কত শতাংশ অক্সিজেন?
উত্তর – ভূত্বকের শতকরা ৪৭ শতাংশ অক্সিজেন।
34. ভূত্বকের প্রধান উপাদান কি?
উত্তর – ভূত্বকের প্রধান উপাদান হল অক্সিজেন।
35. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি?
উত্তর – ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন।
36. বিযুক্তি রেখা কাকে বলে?
উত্তর – ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ
পরিবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা আখ্যা দিয়েছেন।
বিযুক্তি রেখা সম্পর্কে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এর পূর্বে আলোচনা
করেছি । পোস্ট : বিযুক্তি রেখা কাকে বলে । বিভিন্ন প্রকার বিযুক্তি রেখার বর্ণনা
গুরুমন্ডল – পৃথিবীর অন্দরমহল
37. ভূত্বকের নিচের স্তরটি কি?
উত্তর – ভূত্বকের নিচের স্তরটি হল গুরুমন্ডল বা ম্যান্টল।
38. গুরুমন্ডলের বিস্তৃতি কত?
উত্তর – ভূত্বকের নিচ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত
গুরুমন্ডল বিস্তৃত।
39. গুরুমন্ডলের গড় ঘনত্ব কত?
উত্তর – গুরুমন্ডলের গড় ঘনত্ব প্রায় 3.4 থেকে 5.7 গ্রাম/ ঘন সেমি।
40. গুরুমন্ডলের প্রধান উপাদান কি?
উত্তর – গুরুমন্ডল এর প্রধান উপাদান হল লোহা, নিকেল, ক্রোমিয়াম,
ম্যাগনেসিয়াম ও সিলিকন।
41. ক্রোফেসিমা ( Crofesima ) কাকে বলে?
উত্তর – গুরুমন্ডলের 30 – 700 কিমি পর্যন্ত প্রধান উপাদান হলো ক্রোমিয়ম
(Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) । এই গঠনগত
উপাদানের নাম অনুযায়ী একে ক্রোফেসিমা ( Crofesima ) বলা হয়।
42. নিফেসিমা ( Nifesima ) কাকে বলে?
উত্তর – গুরুমন্ডলের 700 – 290 কিমি পর্যন্ত প্রধান উপাদান হলো নিকেল (Ni),
লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) । এই গঠনগত উপাদানের নাম
অনুযায়ী একে নিফেসিমা ( Nifesima ) বলা হয়।
43. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তর – ভূত্বক ও গুরুমন্ডল এর মাঝে মোহোরিভিসিক বা মোহো বিযুক্তি রেখা রয়েছে।
44. শিলামন্ডল কাকে বলে ? এর গভীরতা কত?
উত্তর – ভূত্বক ও গুরুমন্ডল এর উপরি অংশকে একত্রে শিলামন্ডল বলে।
শিলামন্ডলের গভীরতা প্রায় ১০০ কিমি।
45. শিলামন্ডলের নিচে গুরুমন্ডলের উপরের অংশটিকে কি বলে?
উত্তর – অ্যাস্থেনোস্ফিয়ার বলে।
46. অ্যাস্থেনোস্ফিয়ার কথাটির অর্থ কি?
উত্তর – গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ার কথাটির অর্থ হলো দুর্বল স্তর।
47. ভূ অভ্যন্তরের কোন স্তরে পরিচলন স্রোত সৃষ্টি হয়?
উত্তর – অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোত সৃষ্টি হয়।
48. অ্যাস্থেনোস্ফিয়ারের পদার্থ গুলি কি রূপে অবস্থান করে?
উত্তর – অ্যাস্থেনোস্ফিয়ার পদার্থ গুলি গলিত ও নরম প্রকৃতির হয়। অত্যাধিক তাপ ও
চাপে এখানকার শিলা অর্ধ তরল ও অর্ধ কঠিন অবস্থায় থাকে। পিচ গলালে বা খেজুরের রস
জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে ঠিক সেই অবস্থায়।
কেন্দ্রমণ্ডল – পৃথিবীর অন্দরমহল
49. কেন্দ্রমন্ডল এর গভীরতা কত?
উত্তর – পৃথিবীর কেন্দ্রমন্ডলের গভীরতা প্রায় 3500 কিমি।
50. কেন্দ্র মন্ডলের অপর নাম কি এবং কেন?
উত্তর – কেন্দ্রমণ্ডল প্রধানত অত্যন্ত ভারী নিকেল (Ni) ও লোহা (Fe) দিয়ে
তৈরি। তাই কেন্দ্র মন্ডলের অপর নাম নিফে (NIFE) ।
51. কেন্দ্রমন্ডলের গড় তাপমাত্রা কত?
উত্তর – কেন্দ্র মন্ডলের গড় তাপমাত্রা ৫০০০ ডিগ্রি সেলসিয়াস।
52. কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব কত?
উত্তর – কেন্দ্র মন্ডলের গড় ঘনত্ব প্রায় ৯.১ থেকে ১৩.১ গ্রাম / ঘন সেমি।
53. কেন্দ্রমন্ডল কয় ভাগে বিভক্ত ও কি কি?
উত্তর – কেন্দ্রমন্ডল দুই ভাগে বিভক্ত যথা (i) অন্তঃকেন্দ্র মন্ডল ও (ii) বহি
কেন্দ্র মন্ডল।
54. অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত?
উত্তর – অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা ৫১০০ কিমি থেকে প্রায় ৬৩৭০ কিমি।
55. বহিঃকেন্দ্রমণ্ডল গভীরতা কত?
উত্তর – বহিঃকেন্দ্রমণ্ডল গভীরতা ২৯০০ কিমি থেকে 5100 কিমি।
56. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল এর মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তর – গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল এর মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে।
57. অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তর – লেহমান বিযুক্তি রেখা রয়েছে।
উপসংহার : তাহলে আশা করি তোমাদের এই পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের প্রশ্ন–উত্তর
ভালো লেগেছে। যেকোনো ধরনের প্রশ্ন উত্তর কিংবা মকটেস্ট এর অনুরোধ করার জন্য
আমাদের কন্টাক্ট করো।
তথ্যসুত্র - আমাদের পৃথিবী - মধ্য শিক্ষা পর্ষদ ( অষ্টম শ্রেণী ভূগোল পাঠ্য বই )
1 পৃথিবীর ব্যাসার্ধ প্রায় কত কিলোমিটার?
৫৩৭০ কিমি
৬৩৭০ কিমি
৭৩৭০ কিমি
৮৩৭০ কিমি
ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বই হলো এর ব্যাসার্ধ যা প্রায় ৬৩৭০ কিমি।
2 ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত?
৬৩৭০ কিমি
১২০০০ কিমি
২৯০০ কিমি
১০০ কিমি
পৃথিবীর ব্যাসার্ধ এবং কেন্দ্র পর্যন্ত দূরত্ব একই।
3 পৃথিবীর গভীরতম খনি কোনটি?
কোলার স্বর্ণখনি
রবিনসন ডীপ
কোলা উপদ্বীপ
বক্রেশ্বর
দক্ষিণ আফ্রিকার রবিনসন ডীপ হলো পৃথিবীর গভীরতম খনি।
4 রবিনসন ডীপ খনিটির গভীরতা কত?
১-২ কিমি
৩-৪ কিমি
১০-১২ কিমি
৫-৬ কিমি
এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এবং এর গভীরতা ৩ থেকে ৪ কিমি।
5 প্রতি কত মিটার গভীরতায় ভূ-অভ্যন্তরের তাপমাত্রা ১° সে. হারে বৃদ্ধি পায়?
১০ মিটার
৩৩ মিটার
১০০ মিটার
৫০ মিটার
ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায়, প্রতি ৩৩ মিটারে তাপমাত্রা ১° হারে বাড়তে থাকে।
6 পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত?
রাশিয়ার কোলা উপদ্বীপে এই গর্তটি অবস্থিত।
7 রাশিয়ার কোলা উপদ্বীপের কৃত্রিম গর্তটির গভীরতা কত?
৫ কিমি
১০ কিমি
১২ কিমি
১৫ কিমি
মানুষের তৈরি সবথেকে গভীর গর্ত এটি, যার গভীরতা ১২ কিমি।
8 পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কেন?
অক্সিজেন নেই বলে
ভয়ঙ্কর শব্দ হয় বলে
অত্যাধিক তাপে যন্ত্রপাতি গলে যায় বলে
খুব অন্ধকার বলে
অত্যাধিক তাপে ও চাপে মানুষ বা উন্নত যন্ত্রপাতি কোনোটিই কেন্দ্রের কাছে পৌঁছাতে পারে না।
9 আজ থেকে প্রায় কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল?
১০০ কোটি
২০০ কোটি
৪৬০ কোটি
৫০০ কোটি
পৃথিবী আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল।
10 ভূগর্ভের পদার্থ গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে কী বলে?
লাভা
ম্যাগমা
আগ্নেয়গিরি
খনিজ
মাটির নিচে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলা হয়।
11 ভূগর্ভের গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন তাকে কী বলে?
উত্তপ্ত ম্যাগমা ফাটল দিয়ে বাইরে এলে তাকে লাভা বলা হয়।
12 ভৌমজল ভূতাপের সংস্পর্শে গরম হয়ে বাইরে বেরিয়ে এলে তাকে কী বলে?
ঝরনা
উষ্ণপ্রস্রবণ
নদী
সমুদ্র
মাটির নিচের গরম জল ফাটল দিয়ে বেরোলে তাকে উষ্ণপ্রস্রবণ বলে।
13 পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণপ্রস্রবণ দেখা যায়?
দিঘা
বক্রেশ্বর
দার্জিলিং
পুরুলিয়া
বীরভূম জেলার বক্রেশ্বরে এই প্রাকৃতিক উষ্ণপ্রস্রবণ রয়েছে।
14 কোন দেশ সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে?
ভারত
আইসল্যান্ড
আমেরিকা যুক্তরাষ্ট্র
রাশিয়া
আমেরিকা ভূতাপ শক্তি বা Geothermal Energy উৎপাদনে বিশ্বে প্রথম।
15 আইসল্যান্ড তাদের বিদ্যুৎ চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি থেকে মেটায়?
আইসল্যান্ড তাদের মোট বিদ্যুতের ৩০ শতাংশ পায় ভূ-গর্ভের তাপ থেকে।
২.৫ গ্রাম/ঘন সেমি
৫.৫ গ্রাম/ঘন সেমি
১০.৫ গ্রাম/ঘন সেমি
১৩ গ্রাম/ঘন সেমি
পুরো পৃথিবীর গড় ঘনত্ব ৫.৫ গ্রাম/ঘন সেমি।
17 পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত?
৫.৫ গ্রাম/ঘন সেমি
৮ গ্রাম/ঘন সেমি
১১ গ্রাম/ঘন সেমি
১ গ্রাম/ঘন সেমি
কেন্দ্রে ভারী পদার্থ থাকায় সেখানে ঘনত্ব অনেক বেশি, প্রায় ১১ গ্রাম/ঘন সেমি।
18 পৃথিবীর একদম কেন্দ্রে উপাদানের ঘনত্ব কত থাকে?
৫-৬ গ্রাম/ঘন সেমি
৮-১০ গ্রাম/ঘন সেমি
১৩-১৪ গ্রাম/ঘন সেমি
১৫-১৬ গ্রাম/ঘন সেমি
একদম কেন্দ্রে পদার্থের ঘনত্ব সবথেকে বেশি (১৩-১৪)।
19 পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হওয়ার প্রধান কারণ কী?
অত্যাধিক বৃষ্টিপাত
অভিকর্ষের টানে ভারী পদার্থ কেন্দ্রে চলে যাওয়া
কেন্দ্রে হাওয়া নেই বলে
কেন্দ্রে জল আছে বলে
ভারী লোহা ও নিকেল অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে থিতিয়ে গেছে।
20 বিজ্ঞানীরা কিসের গতিবিধি পর্যবেক্ষণ করে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানেন?
আলোর প্রতিফলন
ভূমিকম্পের তরঙ্গ
নদীর স্রোত
মেঘের গতি
ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি অন্দরমহল চেনার প্রধান বৈজ্ঞানিক উপায়।
21 ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
P তরঙ্গ
S তরঙ্গ
L তরঙ্গ
রেলে তরঙ্গ
S তরঙ্গ তরল বা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না।
22 ভূমিকম্পের কোন তরঙ্গ সব রকম মাধ্যমের (কঠিন, তরল, গ্যাস) মধ্য দিয়ে যেতে পারে?
S তরঙ্গ
P তরঙ্গ
L তরঙ্গ
উপরিভাগ তরঙ্গ
P (Primary) তরঙ্গ সব ধরণের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
23 Journey to the Centre of the Earth' কালজয়ী বইটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
জুল ভার্ন
আইজাক আসিমভ
হিলটন ইয়ং
জুল ভার্নের লেখা এই বইটি পৃথিবীর অন্দরমহলের কাল্পনিক অভিযানের ওপর ভিত্তি করে।
24 পৃথিবীর অভ্যন্তর ভাগকে মূলত কয়টি স্তরে ভাগ করা যায়?
স্তর তিনটি হলো— ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল।
25 মহাসাগরের নিচে ভূত্বকের গড় গভীরতা কত?
৫ কিমি
৩০ কিমি
৬০ কিমি
১০০ কিমি
মহাসাগরের তলদেশে ভূত্বক বেশ পাতলা হয়।
26 মহাদেশের নিচে ভূত্বক কতটা গভীর হতে পারে?
৫ কিমি
১০ কিমি
৬০ কিমি
২৯০০ কিমি
পাহাড় ও মহাদেশীয় ভূখণ্ডের নিচে ভূত্বক অনেক বেশি গভীর হয়।
27 সব মিলিয়ে ভূত্বকের গড় গভীরতা কত কিমি?
৫ কিমি
৬০ কিমি
৩০ কিমি
১০০ কিমি
মহাদেশ ও মহাসাগর মিলিয়ে গড় গভীরতা প্রায় ৩০ কিমি।
28 মহাসাগরের তলদেশে ভূত্বক সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি বলে একে কী বলে?
Si (Silicon) + Ma (Magnesium) = SIMA.
29 SIMA স্তরটি মূলত কোন শিলা দিয়ে গঠিত?
গ্রানাইট
ব্যাসল্ট
চুনাপাথর
বেলেপাথর
মহাসাগরীয় ভূত্বক ভারী ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি।
30 SIMA (সিমা) স্তরের ভৌগোলিক নাম কী?
মহাদেশীয় ভূত্বক
মহাসাগরীয় ভূত্বক
শিলামন্ডল
কেন্দ্রমন্ডল
সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই স্তরটিই মহাসাগরীয় ভূত্বক।
31 মহাদেশীয় ভূত্বক সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বলে একে কী বলে?
Si (Silicon) + Al (Aluminium) = SIAL.
32 SIAL (সিয়াল) স্তরটি মূলত কোন শিলা দিয়ে গঠিত?
ব্যাসল্ট
মার্বেল
গ্রানাইট
কয়লা
মহাদেশীয় ভূত্বক হালকা গ্রানাইট শিলা দিয়ে তৈরি।
33 সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
মোহো বিযুক্তি
কনরাড বিযুক্তি
লেহমান বিযুক্তি
গুটেনবার্গ বিযুক্তি
বিজ্ঞানী কনরাডের নামানুসারে এই বিযুক্তি রেখা চিহ্নিত।
34 ভূত্বকের মোট উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ?
অক্সিজেন ভূত্বকের সবথেকে প্রধান উপাদান যা ৪৭ শতাংশ জুড়ে আছে।
35 ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কী?
অক্সিজেন
সিলিকন
ম্যাগনেসিয়াম
নিকেল
অক্সিজেনের পরেই সবথেকে বেশি থাকে সিলিকন।
36 যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় তাকে কী বলে?
চুতি
বিযুক্তি রেখা
অগ্নুৎপাত
কেন্দ্রমন্ডল
দুটি ভিন্ন ঘনত্বের স্তরের সংযোগস্থলকে বিযুক্তি রেখা বলে।
37 ভূত্বকের ঠিক নিচের স্তরটির নাম কী?
কেন্দ্রমন্ডল
গুরুমন্ডল
শিলামন্ডল
অ্যাস্থেনোস্ফিয়ার
ভূত্বক থেকে ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হলো গুরুমন্ডল।
38 গুরুমন্ডল ভূপৃষ্ঠের নিচ থেকে প্রায় কত কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত?
৭০০ কিমি
২৯০০ কিমি
৫১০০ কিমি
৬৩৭০ কিমি
ভূত্বক শেষ হওয়ার পর থেকে ২৯০০ কিমি পর্যন্ত এর গভীরতা।
39 গুরুমন্ডলের গড় ঘনত্ব কত গ্রাম/ঘন সেমি?
২.৫ - ৩
৩.৪ - ৫.৭
৯.১ - ১৩.১
১৩ - ১৪
গুরুমন্ডল ভূত্বকের চেয়ে ভারী কিন্তু কেন্দ্রের চেয়ে হালকা।
40 ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ উপরের গুরুমন্ডলকে কী বলে?
নিফেসিমা
ক্রোফেসিমা
সিয়াল
সিমা
Cr+Fe+Si+Ma এর সমন্বয়ে এটি ক্রোফেসিমা।
41 নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ নিচের গুরুমন্ডলকে কী বলে?
ক্রোফেসিমা
নিফেসিমা
কেন্দ্রমন্ডল
ভূত্বক
Ni+Fe+Si+Ma এর সমন্বয়ে এটি নিফেসিমা।
42 ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
গুটেনবার্গ
কনরাড
মোহো বিযুক্তি
লেহমান
বিজ্ঞানী মোহোরিভিসিকের নামানুসারে এর নাম মোহো বা মোহোরিভিসিক বিযুক্তি।
43 ভূত্বক ও গুরুমন্ডলের উপরি অংশকে একত্রে কী বলে?
বারিস্ফিয়ার
অ্যাস্থেনোস্ফিয়ার
শিলামন্ডল
কেন্দ্রমন্ডল
এই কঠিন শিলাস্তরটিকে একত্রে শিলামন্ডল বা Lithosphere বলে।
44 শিলামন্ডল বা লিথোস্ফিয়ারের গড় গভীরতা কত কিমি?
১০ কিমি
১০০ কিমি
২৯০০ কিমি
৬৩৭০ কিমি
শিলামন্ডলের গভীরতা প্রায় ১০০ কিমি পর্যন্ত হয়।
45 শিলামন্ডলের নিচে গুরুমন্ডলের উপরের বিশেষ স্তরটির নাম কী?
কেন্দ্রমন্ডল
অ্যাস্থেনোস্ফিয়ার
সিয়াল
সিমা
এটি একটি সান্দ্র বা অর্ধ-তরল স্তর।
46 অ্যাস্থেনোস্ফিয়ার' গ্রিক শব্দটির অর্থ কী?
কঠিন স্তর
শক্তিশালী স্তর
দুর্বল স্তর
গরম স্তর
নমনীয় প্রকৃতির হওয়ার কারণে গ্রিক ভাষায় একে 'দুর্বল স্তর' বলা হয়।
47 ভূ-অভ্যন্তরের কোন স্তরে পরিচলন স্রোত সৃষ্টি হয়?
ভূত্বক
অ্যাস্থেনোস্ফিয়ার
কেন্দ্রমন্ডল
সিয়াল
এই স্তরের তাপের পার্থক্যের কারণে ম্যাগমার পরিচলন স্রোত তৈরি হয়।
48 অ্যাস্থেনোস্ফিয়ারের উপাদানগুলো কী অবস্থায় থাকে?
সম্পূর্ণ কঠিন
সম্পূর্ণ তরল
অর্ধ-তরল বা সান্দ্র অবস্থায়
গ্যাসীয় অবস্থায়
অত্যাধিক তাপে ও চাপে এখানকার শিলা অনেকটা গলিত পিচের মতো অবস্থায় থাকে।
49 কেন্দ্রমন্ডল ভূ-অভ্যন্তরে প্রায় কত কিমি পুরু?
১০০০ কিমি
২৯০০ কিমি
৩৫০০ কিমি
৬৩৭০ কিমি
গুরুমন্ডলের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত এটি প্রায় ৩৫০০ কিমি গভীর।
50 কেন্দ্রমন্ডল নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে এর অপর নাম কী?
সিমা
সিয়াল
নিফে (NIFE)
মোহো
Ni (Nickel) + Fe (Ferrum) মিলে হয় নিফে।
51 কেন্দ্রমন্ডলের গড় তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস?
অত্যাধিক তাপের কারণে এটি অত্যন্ত উত্তপ্ত থাকে।
52 কেন্দ্রমন্ডল প্রধানত কয়টি স্তরে বিভক্ত?
স্তর দুটি হলো— বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল।
53 বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠের নিচে কত কিমি পর্যন্ত?
০-২৯০০ কিমি
২৯০০-৫১০০ কিমি
৫১০০-৬৩৭০ কিমি
১০০-৭০০ কিমি
গুরুমন্ডলের নিচ থেকে ৫১০০ কিমি পর্যন্ত এটি বিস্তৃত।
54 অন্তঃকেন্দ্রমণ্ডলের অবস্থান ভূ-অভ্যন্তরের কোন গভীরতায়?
২৯০০-৫১০০ কিমি
৫১০০-৬৩৭০ কিমি
০-২৯০০ কিমি
০-১০০ কিমি
এটি পৃথিবীর একদম কেন্দ্রে অবস্থিত শেষ স্তর।
55 গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
মোহো
গুটেনবার্গ বিযুক্তি
লেহমান
কনরাড
বিজ্ঞানী গুটেনবার্গের নামানুসারে এই বিযুক্তি রেখাটি অবস্থিত।
56 অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
কনরাড
গুটেনবার্গ
লেহমান বিযুক্তি
মোহো
বিজ্ঞানী ইঙ্গ লেহমান এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেন।
57 কেন্দ্রমন্ডলের পদার্থের ঘনত্ব সবথেকে বেশি হওয়ার জন্য দায়ী মূলত কোনটি?
অক্সিজেন
নাইট্রোজেন
লোহা ও নিকেল
সিলিকন
ভারী লোহা ও নিকেল অভিকর্ষের টানে কেন্দ্রে জমা হওয়ার কারণেই ঘনত্ব বেশি।