Online Geometry Tools! মোবাইলে ব্যবহার করা যাবে এখন কম্পাস চাঁদা ! Open

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.1 বল ও চাপ | class 8 science chapter 1.1 force and pressure

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.1 বল ও চাপ | বলের পরিমাপ ও একক | ঘর্ষণ ও পরিমাপ | তরলের ঘনত্ব ও চাপ | বস্তুর ভাসন প্লবতা ও আর্কিমিডিসের নীতি

 ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বল সম্বন্ধে আলোচনা হয়েছে। এবার অষ্টম শ্রেণীতে প্রথম অধ্যায় বল ও চাপ সম্বন্ধে আলোচনা হবে। বল ও গতি বিষয়ে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তিনটি সূত্র, বল পরিমাপের একক, ঘর্ষণ ও তার পরিমাপ, তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ ইত্যাদি বিষয়ে এই অধ্যায়ের প্রশ্ন-উত্তর রূপে আলোচনা হবে।

class 8 science chapter 1.1 thumbnail


অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.1 বল ও চাপ

বলের পরিমাপ ও একক

1. বল পরিমাপক সমীকরণটি লেখ।

উত্তর: F= ma অর্থাৎ,
বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ

2. সিজিএস পদ্ধতিতে বলের একক কি?

উত্তর: সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন।

3. এস আই পদ্ধতিতে বলের একক কি?

উত্তর: এস আই পদ্ধতিতে বলের একক নিউটন।

4. এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি?

উত্তর: এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন হলো N

5. এক নিউটন এর সংজ্ঞা দাও।
অথবা, এস আই পদ্ধতিতে বলের একক এর সংজ্ঞা দাও।

উত্তর: 1 কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার / সেকেন্ড2 ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয়।

 6. 1 কেজি ভরের বাটখারা কে হাতে ধরে রাখলে ওই বাটখারা টি কত পরিমান বল প্রয়োগ করে?

উত্তর: 9.8 নিউটন।

7. কোন বস্তুর ওজন কাকে বলে?

উত্তর: কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুটির ওজন বলা হয়।

8. অভিকর্ষ বল কাকে বলে?

উত্তর: পৃথিবীর টানতেই অভিকর্ষ বল বা বস্তুর ওজন বলে।

9. কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়?

উত্তর: স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।

10. একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমান বলে নিজের দিকে টানে?

উত্তর: একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী (3 × 9.8 ) নিউটন বা 29.4 নিউটন বল দ্বারা নিজের দিকে টানে।

ঘর্ষণ ও তার পরিমাপ 

11. ঘর্ষণ বল কাকে বলে?

উত্তর: দুটি তল এর সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হল ঘর্ষণ বল।

12. একটি তলের উপর একটি ১ কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় রয়েছে। বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ কত?

উত্তর: বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ 9.8 নিউটন।

13. ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি?

উত্তর: ঘর্ষণ বল দুই প্রকার। যথা: (i) স্থির অবস্থার ঘর্ষণ ও (ii) গতিশীল অবস্থার ঘর্ষণ।

14. ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে?

উত্তর:  ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে।

15. স্থির অবস্থাযর ঘর্ষণ কাকে বলে?

উত্তর: টানা বা যেকোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ।

16. গতিশীল অবস্থায় ঘর্ষণ কাকে বলে?

উত্তর: বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ।

তরলের ঘনত্ব ও চাপ 

17. ঘনত্ব কাকে বলে?

উত্তর: একক আয়তনের বস্তুর ভরকে ঐ বস্তুর ঘনত্ব বলে।

18. গাঢ় নুনজল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি?

উত্তর: গাঢ় নুনজল।

19. 1 লিটার = কত সি সি ?
অথবা, 1 লিটার = কত ঘন সেমি?

উত্তরঃ 1 লিটার = 1000cc বা ঘন সেন্টিমিটার।

20. পারদ এর ঘনত্ব কত?

উত্তর: পারদের ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি।

তরলের চাপ 

21. চাপ কাকে বলে?

উত্তর: একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলা হয়।

22. তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে?

উত্তর: তরলের চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে।

23. পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন?

উত্তর: পাত্র তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি। তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ ততো বাড়বে। তাই পাত্রীর তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়।

24. তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা: (i) তরলের গভীরতা (ii) তরলের ঘনত্ব ও (iii) ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।

25. তরলের কোন ধর্ম কে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়?

উত্তর: তরলের সমোচ্চশীলতা ধর্ম কে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেয়া হয়।

বায়ুর চাপ

26. টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা কত ছিল?

উত্তর: টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা ছিল 76 সেন্টিমিটার।

27. টরিসেলি যদি তার পরীক্ষার জলে দ্বারা  করতেন তাহলে জল স্তম্ভের উচ্চতা কত হত?

উত্তর: তাহলে জল স্তম্ভের উচ্চতা হত 10.3 মিটার।

28. 76 সেমি পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল সৃষ্টি করতে পারে? কেন?

উত্তর: 10.3 মিটার। পারদ এর তুলনায় জলের ঘনত্ব অনেক কম বলে এমন হয়।

বস্তুর ভাসন প্লবতা ও আর্কিমিডিসের নীতি

29. প্লবতা কাকে বলে?

উত্তর: যখন কোন বস্তুকে কোন তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বলপ্রয়োগ করে এই বলটিকে প্লবতা বলা হয়। 

30. আর্কিমিডিসের নীতিটি লেখ।

উত্তর: একটি বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত।

আর্কিমিডিসের নীতি: কোন বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছু তার তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান এর সমান।

31. কোন বস্তু কখন ভাসে?

উত্তর: কোন বস্তুর ওজনের মান এবং বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের মান যখন সমান হয়, তখন বস্তুটি ভাসে।

32. প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা: (i) বস্তুর আয়তন । (ii) তরলের ঘনত্ব ও (iii) ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।

33. আয়তন × _____ = ভর ।

উত্তর: ঘনত্ব।

34. তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে প্লবতার কি পরিবর্তন হয়?

তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে প্লবতা (Buoyant Force) বৃদ্ধি পায়।

🔹 কারণ: প্লবতা নির্ভর করে তরলের ঘনত্ব, তরলে ডুবে থাকা বস্তুর আয়তন এবং অভিকর্ষজ ত্বরণের ওপর।


এই অধ্যায় তোমার প্রস্তুতি কেমন হয়েছে তা মকটেস্ট এর মাধ্যমে দেখে নাও

1 বল পরিমাপক গাণিতিক সমীকরণটি কী?
$F=m/a$
$F=ma$
$F=a/m$
$F=m+a$
বল ($F$) = বস্তুর ভর ($m$) $\times$ ত্বরণ ($a$)।
2 CGS পদ্ধতিতে বলের একক কোনটি?
নিউটন
পাস্কাল
ডাইন
জুল
CGS পদ্ধতিতে বলের একক ডাইন।
3 SI পদ্ধতিতে বলের একক কী?
ডাইন
নিউটন
পাস্কাল
ওয়াট
SI পদ্ধতিতে বলের একক হলো নিউটন।
4 SI পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কোনটি?
$D$
$P$
$N$
$W$
নিউটনকে ইংরেজিতে '$N$' চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।
5 ১ কেজি ভরের কোনো বস্তুতে ১ $m/s^2$ ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় বল কত?
১ ডাইন
১ নিউটন
৯.৮ নিউটন
১০০ নিউটন
এটি নিউটন বলের আদর্শ সংজ্ঞা।
6 ১ কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে সেটি কত বল প্রয়োগ করে?
১ নিউটন
৯.৮ নিউটন
০.৯৮ নিউটন
১০ নিউটন
১ কেজি ভরের ওপর পৃথিবীর অভিকর্ষজ টান ৯.৮ নিউটন।
7 কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে কী বলে?
ঘনত্ব
চাপ
বস্তুর ওজন
ত্বরণ
পৃথিবীর আকর্ষণ বলই হলো বস্তুর ওজন।
8 পৃথিবীর টানকে অন্য কোন নামে ডাকা হয়?
মহাকর্ষ
অভিকর্ষ বল
বিকর্ষণ
পেষণ
পৃথিবীর টানকে অভিকর্ষ বা বস্তুর ওজন বলা হয়।
9 কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়?
সাধারণ তুলা
স্প্রিং তুলা
ব্যারোমিটার
থার্মোমিটার
স্প্রিং তুলা যন্ত্র দিয়ে বস্তুর ওজন বা বল মাপা হয়।
10 একটি ৩ কেজি ভরের বস্তুকে পৃথিবী কী পরিমাণ বল দিয়ে নিজের দিকে টানবে?
৯.৮ নিউটন
৩ নিউটন
২৯.৪ নিউটন
১৯.৬ নিউটন
$৩ \times ৯.৮ = ২৯.৪$ নিউটন।
11 দুটি তলের সংস্পর্শে গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হয় তাকে কী বলে?
অভিকর্ষ বল
ঘর্ষণ বল
চৌম্বক বল
স্থির তড়িৎ
ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে বাধার সৃষ্টি করে।
12 ১ কেজি ভরের বস্তু স্থির থাকলে তার ওপর প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত (তথ্য অনুযায়ী)?
১ নিউটন
৯.৮ নিউটন
০ নিউটন
১০ নিউটন
প্রদত্ত তথ্য অনুযায়ী এটি ৯.৮ নিউটন।
13 ঘর্ষণ বল প্রধানত কয় প্রকার?
১ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
যথা: স্থির অবস্থার ঘর্ষণ ও গতিশীল অবস্থার ঘর্ষণ।
14 ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সাথে কীভাবে কাজ করে?
লম্বভাবে
সমান্তরালে
কোণাকুণি
উলম্বভাবে
ঘর্ষণ বল তলের সমান্তরালে গতির বিরুদ্ধে কাজ করে।
15 বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে তাকে কোন ধরনের ঘর্ষণ বলে?
গতিশীল ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
স্থির অবস্থার ঘর্ষণ
পিচ্ছিল ঘর্ষণ
স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকেই স্থির অবস্থার ঘর্ষণ বলে।
16 বল প্রয়োগের ফলে বস্তু গতিশীল হলে সেখানে কোন ঘর্ষণ কাজ করে?
স্থির ঘর্ষণ
গতিশীল অবস্থার ঘর্ষণ
শূন্য ঘর্ষণ
বিপরীত ঘর্ষণ
গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বাধা দেয় তাকে গতিশীল অবস্থার ঘর্ষণ বলে।
17 একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর কী বলা হয়?
ওজন
চাপ
ঘনত্ব
আয়তন
ঘনত্ব = ভর / আয়তন।
18 গাড় নুনজল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি?
সাধারণ জল
গাড় নুনজল
উভয়ই সমান
বলা সম্ভব নয়
নুন মিশলে জলের ঘনত্ব বেড়ে যায়।
19 ১ লিটার সমান কত ঘন সেন্টিমিটার (cc)?
১০০ সিসি
৫০০ সিসি
১০০০ সিসি
১ সিসি
১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার।
20 পারদের ঘনত্ব কত (গ্রাম/ঘন সেমি)?
1
13.6
10.5
0.9
পারদ সাধারণ জলের চেয়ে ১৩.৬ গুণ বেশি ঘন।
21 একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কী বলা হয়?
ভর
ঘনত্ব
চাপ
ত্বরণ
চাপ = বল / ক্ষেত্রফল।
22 তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে?
শুধুমাত্র নিচে
শুধুমাত্র ওপাশে
সবদিকে সমানভাবে
একদিকে
তরল তার পাত্রের সবদিকে সমানভাবে চাপ দেয়।
23 পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয় কেন?
জলের ঘনত্ব বেশি
গভীরতা সবচেয়ে বেশি
পাত্রটি বড়
বায়ুর চাপ বেশি
তরলের চাপ গভীরতার সাথে সমানুপাতিক।
24 তরলের চাপ নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে না?
গভীরতা
ঘনত্ব
অভিকর্ষজ ত্বরণ
পাত্রের উপাদান
চাপ গভীরতা, ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে।
25 বাড়ি বাড়ি পাইপলাইনে জল পৌঁছে দিতে তরলের কোন ধর্ম কাজ করে?
পৃষ্ঠটান
সমোচ্চশীলতা ধর্ম
সান্দ্রতা
প্লবতা
তরল তার মুক্ত তলের উচ্চতা সবসময় সমান রাখে।
26 টরিসেলির পরীক্ষায় পারদ স্তম্ভের উচ্চতা কত ছিল?
১০.৩ মিটার
৭৬ সেন্টিমিটার
১০০ সেন্টিমিটার
৫০ সেন্টিমিটার
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে পারদ ৭৬ সেমি পর্যন্ত ওঠে।
27 টরিসেলির পরীক্ষায় পারদের বদলে জল ব্যবহার করলে উচ্চতা কত হতো?
৭৬ সেমি
১০.৩ মিটার
৫ মিটার
১ মিটার
জলের ঘনত্ব কম হওয়ায় জলস্তম্ভ অনেক উঁচু হয়।
28 ৭৬ সেমি পারদ ও ১০.৩ মিটার জল একই চাপ দেয় কেন?
উভয়ই তরল
জলের ঘনত্ব পারদের চেয়ে কম
উভয়ই সমান ভারী
কোনোটিই নয়
ঘনত্বের পার্থক্যের কারণে উচ্চতার এমন তফাত হয়।
29 বস্তুকে তরলে ডোবালে তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে কী বলে?
ঘর্ষণ
ওজন
প্লবতা
টান
এই ঊর্ধ্বমুখী ধাক্কাই হলো প্লবতা।
30 আর্কিমিডিসের নীতি অনুযায়ী প্লবতার মান কিসের সমান?
বস্তুর মোট ভরের
অপসারিত তরলের ওজনের
তরলের ঘনত্বের
বস্তুর ওজনের
বস্তু যে পরিমাণ তরল সরায় তার ওজনই হলো প্লবতা।
31 কোনো বস্তু কখন তরলে ভাসে?
বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হলে
বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজন সমান হলে
বস্তুর ঘনত্ব বেশি হলে
বস্তুটি ডুবে গেলে
ওজন ও প্লবতা সমান হলে বস্তু ভাসে।
32 প্লবতা নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে?
বস্তুর আয়তন ও ঘনত্ব
তরলের ঘনত্ব ও গভীরতা
আয়তন, ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণ
শুধুমাত্র বস্তুর ভর
এই তিনটি ফ্যাক্টরের ওপর প্লবতা নির্ভর করে।
33 আয়তন ও ঘনত্বের গুণফলকে কী বলা হয়?
চাপ
বল
ভর
ত্বরণ
ভর = আয়তন $\times$ ঘনত্ব।
34 তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে প্লবতা বলের কী পরিবর্তন হয়?
হ্রাস পায়
বৃদ্ধি পায়
একই থাকে
শূন্য হয়
ঘনত্ব বাড়লে তরলের ঊর্ধ্বমুখী ধাক্কা বা প্লবতা বৃদ্ধি পায়।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

5 comments

  1. সামান্য বানান ভুল ছাড়া কিছুই নেই, ধন্যবাদ। 😁
  2. নিউটন কে আবিষ্কার করেন
  3. কী
  4. Nice, excellent good
  5. Verynice👍
Please Comment , Your Comment is Very Important to Us.