📚 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্টের জন্য সেরা সাজেশন এখানে!
🔥 তাপ, অণু-পরমাণু ও রাসায়নিক বিক্রিয়া থেকে মানুষের খাদ্য—সব গুরুত্বপূর্ণ টপিক একসাথে।
🎯 সহজভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্পূর্ণ গাইড।
✅ MCQ ও বর্ণনামূলক প্রশ্নসহ নির্ভুল প্রস্তুতির একদম পারফেক্ট সলিউশন!
(1) তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের নাম কি?
উত্তর: পরিবেশ ও বিজ্ঞান।
(2) প্রথম সামিটিভ ইউনিট টেস্ট পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে? [Pg:302]
উত্তর: 1.(i) তাপ (ভৌত পরিবেশ)
3. অণু, পরমানু ও রাসায়নিক বিক্রিয়া
5. মানুষের খাদ্য
(3) তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখ।
| উত্তর: তাপ | তাপমাত্রা |
|---|---|
| i) তাপ হল একপ্রকার শক্তি | i) উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা |
| ii) তাপ মাপার যন্ত্র ক্যালরিমিটার | ii) উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার |
| iii) তাপের SI একক জুল | iii) উষ্ণতার SI একক কেলভিন |
(4) উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: থার্মোমিটার।
(5) তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: ক্যালোরিমিটার।
(6) তাপ কাকে বলে ?
উত্তর: তাপ হল একপ্রকারের শক্তি। যা গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত হয় (ব্যতিক্রম লীনতাপ)।
(7) সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
অথবা, সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত?
উত্তর: নিম্নস্থিরাঙ্ক 0°C এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 100°C ।
(8) ফারেনহাইট থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
অথবা, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত?
উত্তর: নিম্ন স্থানাঙ্ক 32°F এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212°F
(9) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: $\frac{C}{5}=\frac{F-32}{9}$
আবার, সেলসিয়াস স্কেলে 1° পরিবর্তন ও ফারেনহাইট স্কেলে 1.8° পরিবর্তন সমান।
(10) 40°C কত ডিগ্রি ফারেনহাইট তা লেখ।
উত্তর: $\frac{C}{5}=\frac{F-32}{9}$
বা, $\frac{40}{5}=\frac{F-32}{9}$
বা, $8=\frac{F-32}{9}$
বা, $F-32=72$
বা, $F=72+32=104$
অর্থাৎ, $40°C=104°F$
(11) সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান?
উত্তর : 180 ঘর।
(12) বস্তুর উষ্ণতা পরিবর্তনের সঙ্গে তাপের সম্পর্ক লেখ।
উত্তর: সরল সম্পর্ক।
(13) কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা:
- (i) বস্তুর ভর
- (ii) বস্তুর উপাদান ও
- (iii) উষ্ণতা পরিবর্তনের পরিমাপ।
(14) এসআই পদ্ধতিতে তাপের একক কী?
উত্তর: জুল।
🤔 মনে রাখবে: CGS পদ্ধতিতে ক্যালোরি।
(15) লীন তাপ কাকে বলে?
উত্তর: যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে কিন্তু উষ্ণতার পরিবর্তন করতে পারে না তাকে লীন তাপ বলে।
(16) বরফ গলনের লীন তাপ কত?
উত্তর: 80 ক্যালোরি / গ্রাম।
(17) বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝো?
উত্তর: 0°C উষ্ণতার এক গ্রাম বরফকে 0°C উষ্ণতার এক গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে।
(18) কঠিন থেকে তরলে, তরল থেকে বাষ্পে, তরল থেকে কঠিনে এবং বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী কী বলা হয় লেখ।
উত্তর :
- কঠিন থেকে তরল: গলন
- তরল থেকে বাষ্প: বাষ্পীভবন
- তরল থেকে কঠিন: কঠিনীভবন
- বাষ্প থেকে তরল: ঘনীভবন
(19) জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
উত্তর: 537 ক্যালরি / গ্রাম।
(20) হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
উত্তর: হাতে স্পিরিট ঢাললে সেই স্পিরিট হাত থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। এর ফলে হাতের তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা অনুভূত হয়।
(21) মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন?
উত্তর: মাটির কলসিতে সুক্ষ সুক্ষ ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে জল কলসির বাইরের দেওয়ালে চুইয়ে বেরিয়ে আসে। এই জলকণা কলসি থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। ফলে কলসির তাপমাত্রা কমতে থাকে। তাই কলসিতে জল ঠান্ডা থাকে।
(22) জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা থাকে কেন?
উত্তর: জল দিয়ে ঘর মোছার পর যে জল মেঝেতে লেগে থাকে তা মেঝে থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। এর ফলে মেঝের তাপমাত্রা কমতে থাকে।
(23) গ্রীষ্মকালে কুকুরের জিভ দিয়ে লালা পড়ে কেন?
উত্তর: কুকুরের দেহের ঘাম গ্রন্থি নেই। গরমের সময় কুকুর জিভ বের করে লালা ঝরায়। এই লালা জিভ থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। এতে জিভের তাপমাত্রা কমতে থাকে এবং আরাম বোধ হয়।
(24) দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় পাতা খোলে—এরকম গাছের নাম লেখ।
উত্তর: বাবলা , আমরুল, শুশনি ও রাধাচূড়া।
(25) পরমাণু কী ?
উত্তর: পরমাণু হল মৌলের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
(26) পরমাণু কি কি কণা দ্বারা তৈরি?
উত্তর: ইলেকট্রন প্রোটন ও নিউট্রন কণা দ্বারা তৈরি।
(27) পরমাণুতে অবস্থিত নিস্তড়িত কণাটির নাম কি?
উত্তর: নিউট্রন।
(28) প্রোটন কণার আধান ____।
উত্তর: ধনাত্মক।
(29) ইলেকট্রন কণার আধান _____।
উত্তর: ঋনাত্মক বা নেগেটিভ।
(30) কোন মৌলের পরমাণুতে নিউট্রন কণা থাকে না?
উত্তর: সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম।
(31) নিচের ছকটি পূরণ কর।
| মৌলের নাম | প্রোটন সংখ্যা | ইলেকট্রন সংখ্যা | নিউট্রন সংখ্যা | পারমাণবিক ক্রমাঙ্ক | ভর সংখ্যা |
|---|---|---|---|---|---|
| কার্বন | ? | ? | ? | ? | ? |
| সোডিয়াম | ? | ? | ? | ? | ? |
| ক্লোরিন | ? | ? | ? | ? | ? |
| মৌলের নাম | প্রোটন সংখ্যা | ইলেকট্রন সংখ্যা | নিউট্রন সংখ্যা | পারমাণবিক ক্রমাঙ্ক | ভর সংখ্যা |
|---|---|---|---|---|---|
| কার্বন | 6 | 6 | 6 | 6 | 12 |
| সোডিয়াম | 11 | 11 | 12 | 11 | 23 |
| ক্লোরিন | 17 | 17 | 18 | 17 | 35 |
(32) পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?
উত্তর: মৌলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে।
◽যেমন কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 ।
(33) মৌলের ভর সংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তার মোট সংখ্যাকেই সেই মৌলের ভর সংখ্যা বলে।
◽ যেমন কার্বনের ভর সংখ্যা 12 ।
(34) পরমাণু ইলেকট্রন গ্রহন কিংবা ত্যাগ করলে ____ এ পরিণত হয়।
উত্তর: আয়ন।
(35) ক্যাটায়ন কাকে বলে?
উত্তর: ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে।
(36) অ্যানায়ন কাকে বলে?
উত্তর: ঋনাত্মক আধানযুক্ত অয়নকে অ্যানায়ন বলে।
(37) পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 88
| মৌল | মৌলের চিহ্ন | ইলেকট্রন নিল বা ছাড়লো | আয়ন এর চিহ্ন ও নাম |
|---|---|---|---|
| পটাশিয়াম | K | 1টি ছাড়ল | ${K}^{+}$ (পটাশিয়াম) |
| ম্যাগনেসিয়াম | Mg | 2টি ছাড়ল | ${Mg}^{2+}$ (ম্যাগনেসিয়াম) |
| জিংক | Zn | 2 টি ছাড়ল | ${Zn}^{2+}$ (জিংক) |
| অ্যালুমিনিয়াম | Al | 3 টি ছাড়ল | ${Al}^{3+}$ (অ্যালুমিনিয়াম) |
| ফ্লুওরিন | F | 1টি নিলো | ${F}^{-}$ (ফ্লুওরাইড) |
| অক্সিজেন | O | 2 টি নিলো | ${O}^{2-}$ |
| সালফার | S | 2টি নিলো | ${S}^{2-}$ (সালফাইড) |
| ব্রোমিন | Br | 1 টি নিলো | ${Br}^{-}$ (ব্রোমাইড) |
(38) খাবার লবনের রাসায়নিক নাম ও সংকেত লেখ।
উত্তর: সোডিয়াম ক্লোরাইড।
◽ সংকেত : NaCl
(39) সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ হলো ____ যৌগ।
উত্তর: আয়নীয়।
(40) আয়নীয় যৌগে ____ অস্তিত্ব নেই।
উত্তর: অণুর।
(41) মূলক কাকে বলে ? উদাহরণ দাও। [P89]
উত্তর: যখন বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়নরূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়।
যেমন- হাইড্রোক্সাইড মূলক (${OH}^{-}$ )
(42)
| মূলকের নাম | সংকেত | আধান বা চার্জ | যোজ্যতা |
|---|---|---|---|
| নাইট্রেট | ${NO_3}^{-}$ | -1 | 1 |
| সালফেট | ${SO_4}^{2-}$ | -2 | 2 |
| কার্বনেট | ${CO_3}^{2-}$ | -2 | 2 |
| অ্যামোনিয়াম | ${NH_4}^{+}$ | +1 | 1 |
| বাইকার্বনেট | ${HCO_3}^{-}$ | -1 | 1 |
| ফসফেট | ${PO_4}^{3-}$ | -3 | 3 |
| হাইড্রক্সাইড | ${OH}^{-}$ | -1 | 1 |
(43)
| যৌগের নাম | উপস্থিত অ্যানায়ন ও সংকেত | যোজ্যতা |
|---|---|---|
| ${Na_2}S$ | ${S}^{-2}$ (সালফাইড) | 2 |
| ${NaHCO_3}$ | ${HCO_3}^{-}$ (বাইকার্বনেট) | 1 |
| NaOH | হাইড্রোক্সাইড $OH–$ | 1 |
| NaF | ফ্লুওরাইড $F–$ | 1 |
| NaBr | ব্রোমাইড $Br–$ | 1 |
(44) অক্সিজেনের যোজ্যতা কত?
উত্তর: অক্সিজেনের যোজ্যতা 2 ।
(45) ক্লোরিনের যোজ্যতা কত?
উত্তর: 1 ।
(46) যোজ্যতা কাকে বলে?
উত্তর: কোন মৌলের সঙ্গে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যায় হলো ঐ মৌলের যোজ্যতা।
(47) পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি মৌলের নাম লেখ।
উত্তর: লোহা এবং কপার।
(48) ফেরাস আয়ন এর সংকেত ${Fe}^{2+}$ এবং ফেরিক আয়নের সংকেত ${Fe}^{3+}$।
(49) লোহার ল্যাটিন নাম কি?
উত্তর: ফেরাম।
(50) অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত লেখ।
উত্তর: ${Al_2O_3}$
(51) অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের এর যোজ্যতা কত?
উত্তর: 3 ।
(52) অ্যামোনিয়াম সালফেট এর সংকেত লেখ।
উত্তর: ${(NH_4)_2SO_4}$
(53) অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ ${(NH_4)_2SO_4}$ যৌগে সালফেট যোজ্যতা লেখ।
উত্তর: 2 ।
(54) মিথেন এর সংকেত লেখ।
উত্তর: ${CH_4}$
(55) হাইড্রোজেন সালফাইড এর সংকেত লেখো।
উত্তর: ${H_2S}$
(56) তামার যোজ্যতা দুটি লেখ।
উত্তর: 1 ও 2 ।
- কিউপ্রাস : 1
- কিউপ্রিক : 2
(57) জিংক অক্সাইড এর সংকেত লেখ।
উত্তর: ${ZnO}$
(58)
| যৌগ | সংকেত | ক্যাটায়ন | অ্যানায়ন |
|---|---|---|---|
| সোডিয়াম ক্লোরাইড | NaCl | ${Na}^{+}$ | ${Cl}^{-}$ |
| সোডিয়াম সালফেট | ${Na_2SO_4}$ | ${Na}^{+}$ | ${SO_4}^{2-}$ |
| ম্যাগনেসিয়াম ক্লোরাইড | $MgCl_{2}$ | ${Mg}^{2+}$ | ${Cl}^{-}$ |
| ক্যালসিয়াম ক্লোরাইড | $CaCl_{2}$ | ${Ca}^{2+}$ | ${Cl}^{-}$ |
| জিংক অক্সাইড | $ZnO$ | ${Zn}^{2+}$ | ${O}^{2-}$ |
| অ্যালুমিনিয়াম অক্সাইড | $Al_{2}O_{3}$ | ${Al}^{3+}$ | ${O}^{2-}$ |
| ম্যাগনেসিয়াম অক্সাইড | $MgO$ | ${Mg}^{2+}$ | ${O}^{2-}$ |
| ফেরিক অক্সাইড | $Fe_{2}O_{3}$ | ${Fe}^{3+}$ | ${O}^{2-}$ |
| সোডিয়াম সালফাইড | $Na_{2}S$ | ${Na}^{+}$ | ${S}^{2-}$ |
(59) রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়ায় নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।
(60) পোড়া চুনে জল দিলে কি হয়?
উত্তর: রাসায়নিক বিক্রিয়া হয়।
(61) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে?
উত্তর: বিক্রিয়ায় যেসব পদার্থ অংশ নেয় তাদের বিক্রিয়ক বলে এবং যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে।
(62) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে ____ বলে।
উত্তর: রাসায়নিক সমীকরণ।
(63) ক্যালসিয়াম কার্বনেটের তাপ দিলে কি ঘটে?
উত্তর: রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
(64) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর পরিমাণ সমান করাকে ____ বলে।
উত্তর: সমীকরণের সমতাবিধান।
(65) সমতা বিধান কর ( পাঠ্যবই পৃষ্ঠা নম্বর ৯৭)
(66) রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কি কি?
উত্তর: পাঁচ প্রকার।
- (i) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া
- (ii) বিয়োজন বিক্রিয়া
- (iii) প্রতিস্থাপন বিক্রিয়া
- (iv) বিনিময় বিক্রিয়া
- (v) অ্যাসিড-ক্ষার বিক্রিয়া
(67) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ গুলি সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি হয় তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।
উদাহরণ : ${2Mg+O_2=2MgO}$
ম্যাগনেসিয়াম কে অক্সিজেনে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়।
(68) বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও।
উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিয়োজিত হয়ে একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
উদাহরণ : ক্যালসিয়াম কার্বনেট কে উৎপন্ন করলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
$CaCO_3→CaO+CO_2$
(69) প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে বিক্রিয়ায় কোন যৌগের মধ্যে উপস্থিত মৌল অন্য মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
জিংক ও কিউপ্রিক ক্লোরাইড এর বিক্রিয়ায় জিংক ক্লোরাইড ও তামা উৎপন্ন হয়।
$Zn+CuCl_2→ZnCl_2+Cu$
(70) বিনিময় বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়া পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলক এর বিনিময় ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে বিনিময় বিক্রিয়া বলে।
উদাহরণ: ${NaCl+AgNO_3→AgCl+NaNO_3}$
(71) নীচের সারণিতে দেওয়া বিক্রিয়াগুলোর সমীকরণ দেখে বিক্রিয়াগুলো কেমন ধরনের তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো।
| বিক্রিয়ার সমীকরণ | কেমন ধরনের বিক্রিয়া |
|---|---|
| 1. ${C+O_2→CO_2}$ | প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া |
| 2. ${Zn+CuSO_4→ZnSO_4+Cu}$ | প্রতিস্থাপন বিক্রিয়া |
| 3. ${CaCl_2+Na_2SO_4→CaSO_4+2NaCl}$ | বিনিময় বিক্রিয়া |
| 4. ${2Ag_2O 🔥→ 4Ag+O_2}$ | বিয়োজন বিক্রিয়া |
| 5. ${PCl_5 🔥→ PCl_3+Cl_2}$ | বিয়োজন বিক্রিয়া |
| 6. ${Fe+S 🔥→ FeS}$ | প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া |
| 7. ${2AgBr ☀️→ 2Ag+Br_2}$ | বিয়োজন বিক্রিয়া |
| 8. ${2H_2O_2 🔥→ 2H_2O+O_2}$ | বিয়োজন বিক্রিয়া |
| 9. ${2FeSO_4 🔥→ Fe_2O_3+SO_2+SO_3}$ | বিয়োজন বিক্রিয়া |
| 10. ${2Pb(NO_3)_2 🔥→ 2PbO+4NO_2+O_2}$ | বিয়োজন বিক্রিয়া |
| 11. ${Na_2CO_3+Pb(NO_3)_2→PbCO_3+2NaNO_3}$ | বিনিময় বিক্রিয়া |
| 12. ${HgCl_2+Cu→CuCl_2+Hg}$ | প্রতিস্থাপন বিক্রিয়া |
| 13. ${Fe_2O_3+2Al 🔥→ Al_2O_3+2Fe}$ | প্রতিস্থাপন বিক্রিয়া |
(72) অধ্যায়: মানুষের খাদ্য।
আমরা শক্তি পাই ___ থেকে।
উত্তর: খাদ্য।
(73) খাদ্য থেকে আমরা কি কি উপকার পাই?
উত্তর:
- দেহ গঠনের কাজে সাহায্য করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- কাজ করার জন্য শক্তি পাই।
| সমস্যা | কোন খাদ্য উপাদানের অভাব |
|---|---|
| রাতে কম দেখা | ভিটামিন A |
| চোখের কোণ ফ্যাকাশে | খনিজ মৌল (লৌহ) |
| ঠোঁটের কোণে ও জিভে ঘা | ভিটামিন B কমপ্লেক্স |
| মাড়ি ফোলা ও রক্ত পড়া | ভিটামিন C |
| প্রায়ই হাড় ভেঙে যাওয়া | খনিজ মৌল (ক্যালসিয়াম) |
(75) উৎস অনুযায়ী খাদ্য কয় প্রকার ও কি কি?
উত্তর: উদ্ভিজ্জ খাদ্য ও প্রাণীজ খাদ্য।
(76) খাদ্যের উপাদান গুলি কি কি?
উত্তর:
- শর্করা বা কার্বোহাইড্রেট
- প্রোটিন
- লিপিড
- ভিটামিন
- জল
- খনিজ মৌল
- খাদ্য তন্তু
- উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটো কেমিক্যাল
মনে রাখবে: জল ও ভিটামিন থেকে শক্তি পাওয়া যায় না।
(77) কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সরলতম অংশ হলো ___ ।
উত্তর: গ্লুকোজ।
(78) চুল ও নখে কোন প্রোটিন থাকে?
উত্তর: কেরাটিন।
(79) পেশিতে কোন প্রোটিন থাকে?
উত্তর: অ্যাকটিন ও মায়োসিন
(80) রক্তের লোহিত রক্ত কণিকায় কোন প্রোটিন থাকে?
উত্তর: হিমোগ্লোবিন।
(81) হাড় ও টেন্ডন ও লিগামেন্টে কোন প্রোটিন থাকে?
উত্তর: কোলাজেন।
(82) অতিরিক্ত প্রোটিন খেলে কি কি সমস্যা দেখা দেয়?
উত্তর: বাত, কিডনি স্টোন প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।
(83) প্রোটিনের ভালো উৎস এমন পাঁচটি খাবারের নাম লেখ।
উত্তর: মসুর ডাল, মাছ, চিংড়ি, গম, মাংস, মটর ও ডিম।
(84) শরীরে অতিরিক্ত লিপিড জমলে কি কি সমস্যা হয়?
উত্তর: হৃদপিণ্ড, রক্তনালী ও যকৃতের নানা সমস্যা হতে পারে।
(85) লিপিডের ভালো উৎস এমন পাঁচটি খাবারের নাম লেখ।
উত্তর: ঘি, মাছ, মাখন, ডিম, বাদাম ও পনির।
(86) স্কার্ভি রোগ হলে কি খেতে হয়?
উত্তর: কমলালেবু ও অন্যান্য টক জাতীয় ফল।
(87) জলে দ্রবীভূত হয় কোন কোন ভিটামিন?
উত্তর: ভিটামিন B ও ভিটামিন C।
(88) তেল ও ফ্যাটে দ্রবীভূত হয় কোন কোন ভিটামিন?
উত্তর ভিটামিন A , D, E ও K।
(89) ভিটামিন A এর দুটি কাজ লেখো।
উত্তর: চোখ, চামড়া, হাড় ও দাঁত এর গঠন ঠিক রাখতে সাহায্য করে।
(90) কোন ভিটামিন দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখে?
উত্তর: ভিটামিন D।
(91) কোন ভিটামিন কেটে যাওয়া জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন K।
(92) কোন ভিটামিনের অভাবে ঠোঁট ফেটে যায়?
উত্তর: ভিটামিন বি কমপ্লেক্স।
(93) কোন ভিটামিনের অভাবে চোখের নিচ ও নখ ফ্যাকাসে হয়ে যায়?
উত্তর: ভিটামিন বি কমপ্লেক্স।
(94) কোন ভিটামিনের অভাবে দাঁত ও মাড়ি থেকে রক্ত পড়ে?
উত্তর: ভিটামিন C
(95) কোন ভিটামিনের অভাবে স্নায়ুর দুর্বলতা দেখা দেয়?
উত্তর: ভিটামিন বি কমপ্লেক্স।
(96) ছকটি পূরণ কর।
| কাজ | খনিজ মৌলের নাম |
|---|---|
| দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা | সোডিয়াম |
| পেশী সংকোচন স্বাভাবিক রাখা | ক্যালসিয়াম |
| কাটা জায়গায় রক্ত জমাট বাধা | ক্যালসিয়াম |
| অক্সিজেন পরিবহন করা | লৌহ বা আয়রন |
| দাত ও হাড় গঠন করা | ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম |
| মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা | আয়োডিন |
| মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখা | জিংক |
(97) আয়রন পাওয়া যায় এমন কিছু খাদ্য উৎসের নাম লেখ।
উত্তর: যকৃত, চিংড়ি মাছ, আমলকি, কুলেখাড়া এর পাতা।
(98) আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিন এর একটি ভালো খাদ্য উৎস লেখো।
উত্তর: গলগন্ড বা গয়টার।
◽ খাদ্য লবণ।
(99) কোন মৌলের জন্য উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার দেখা যায়?
উত্তর: সোডিয়াম।
(100) খাদ্য তন্তু _____ জাতীয় কার্বোহাইড্রেট।
উত্তর: সেলুলোজ বা পেকটিন জাতীয় ।
(101) খাদ্য তন্তুর কয়েকটি উৎস লেখ।
উত্তর: সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল আপেল বীজের খোসা, ওট।
(102) ফাইটোকেমিক্যাল পাওয়া যায় এমন কতগুলি খাদ্য উৎসের নাম লেখ।
উত্তর: বেগুন,আঙ্গুর, কুমড়ো, হলুদ, টমেটো, গাজর, পেঁপে, তরমুজ, আম, বিট, বেদানা।
(103) ভালো জলের উৎস এমন খাদ্যের নাম লেখ।
উত্তর: পানীয় জল, তরমুজ, শসা, টমেটো, কমলালেবু।
(104) আপেলের বদলে খাওয়া উচিত (পাকা পেঁপে /পাকা পেয়ারা /পাকা আমড়া / পাকা কুল )
উত্তর: পাকা পেয়ারা।
(105) মাংস বা ডিমের বদলে খাওয়া যাবে ( ডাল / শিম / ছোলা বা মটর / মাশরুম / সয়াবিন)
উত্তর: সয়াবিন।
(106) দুধ ছানা আর কোল্ড্রিংস এর বদলে খাওয়া যাবে ( ছাতুর শরবত / লেবুর জল / বেলের শরবত / চিনির শরবত)
উত্তর: ছাতুর শরবত।
(107) আয়রন টনিকের বদলে খাওয়া যাবে - (নটে শাক / কাঁচা পেয়ারা / সজনেপতা / কচু শাক)
উত্তর: নটে শাক।
(108) কোন মৌলের অভাবে গয়টার রোগ হয়?
উত্তর: আয়োডিন।
🤔মনে রাখবে: আয়োডিনের অভাবে ট্যারা চোখ দেখা যায়।
(109) কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়?
উত্তর: আয়রন।
(110) কোন ভিটামিনের অভাবে অন্ধত্ব ও রাতকানা রোগ হয়?
উত্তর: ভিটামিন A
(111) প্রোটিন ও শক্তির অভাবে কোন রোগ দেখা যায়?
উত্তর: ম্যারাসমাস রোগ।
(112) ম্যারাসমাস রোগের দুটি উপসর্গ লেখ।
উত্তর:
- দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয়নি।
- হাড়গুলি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়।
- চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো।
- হাত ও পা গুলো খুব সরু।
(113) কোয়াশিওরকর রোগ _______ বয়স্ক শিশুদের দেখা যায়।
উত্তর: 1 - 4 বছর।
(114) কোয়াশিওরকর রোগ এর লক্ষণ গুলি লেখ।
উত্তর:
- গায়ের চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা।
- দেখে মনে হবে যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে।
- হাত পা সরু অপুষ্টিজনিত লক্ষণ দেখা যায়।
(115) ডান দিকের সঙ্গে বাঁ দিক মেলাও।
| বামপক্ষ | ডানপক্ষ |
|---|---|
| আয়রন | বেরিবেরি |
| আয়োডিন | কোয়াশিওরকর |
| ভিটামিন D | অন্ধত্ব |
| ভিটামিন B কমপ্লেক্স | রিকেট |
| ভিটামিন A | গয়টার |
| প্রোটিন | রক্তাল্পতা |
উত্তর: আয়রন→রক্তাল্পতা । আয়োডিন→গয়টার । ভিটামিন_D→রিকেট । ভিটামিন বি কমপ্লেক্স→বেরিবেরি। ভিটামিন_A→অন্ধত্ব । প্রোটিন→কোয়াশিওরকর
(116) শূন্যস্থান পূরণ কর:
___1__ এর অভাবে হাত পা বাঁকা হয়। ___2__ এর অভাবে চোখের মনিতে সাদা দাগ তৈরি হয়। জিভে ও মুখে ঘা দেখা যায় ___3__ এর অভাবে। __4__ এর অভাবে মুখ ফুলে যায়। নখ ভেঙে যায় __5__ এর অভাবে চামড়া খসখসে হয় __6__ এর অভাবে।
উত্তর: 1: ভিটামিন D | 2: ভিটামিন -A | 3: ভিটামিন B কমপ্লেক্স | 4: প্রোটিন | 5: ক্যালসিয়াম | 6: ভিটামিন B কমপ্লেক্স।
(117) ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে?
উত্তর:
- রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে।
- রক্তে শর্করার পরিবার বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে।
- হৃদপিন্ডের নানা সমস্যা হতে পারে।
- অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে।

